আন্তর্জাতিক

৩ মাস বেতন পাবেন না প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাস মহামারির কারণে সারা বিশ্ব এখন টালমাটাল অবস্থা। এর প্রভাব পড়েছে সারা বিশ্বের অর্থনীতিতে। ঠিক এমন সময় নিজ দেশের অর্থনীতির কথা মাথায় রেখে ৩ মাস বেতন নেবেন না মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন এবং তার মন্ত্রিসভার সদস্যরা।

চলতি জুন মাস থেকে টানা তিন মাস বেতন হাতে পাবেন না মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তান শ্রি মহিউদ্দিন ইয়াসিন এবং তার মন্ত্রিসভার সদস্যরা। চলমান করোনা মহামারি মোকাবিলায় কাজ করা দেশটির সম্মুখ যোদ্ধা ও সাধারণ মালয়েশীয় নাগরিকদের প্রতি সংহতি জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।

সোমবার (৩১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানায় মালয়েশীয় গণমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা তাদের মাসিক বেতন না নিলেও এই টাকা দেশটির রাষ্ট্রীয় কোষাগারে পড়ে থাকবে না। বরং করোনা মহামারি মোকাবিলার অংশ হিসেবে তা মালয়েশিয়ার ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ট্রাস্ট ফান্ডে বেতনের পুরো টাকাই প্রদান করা হবে।

মহামারি মোকাবিলায় সরকারের অর্থিক সহায়তা নিয়ে সোমবার দেওয়া এক বিশেষ ভাষণে এই ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন।

করোনা ভাইরাস মহামারিতে সারা বিশ্বের মতো বিপর্যস্ত মালয়েশিয়াও। তবে মহামারি মোকাবিলায় সবার নিজ নিজ অবস্থান থেকে চালানো প্রচেষ্টার প্রশংসা করে মহিউদ্দিন ইয়াসিন বলেন, করোনার বিরুদ্ধে যুদ্ধে সরকার ও সামাজিক ভাবে সবার এক সঙ্গে এগিয়ে যেতে হবে।

দেশের সবাইকে করোনা বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, করোনা মহামারি শিগগিরই শেষ হোক, এটাই প্রার্থনা করি। সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করা সকলের প্রতি শক্ত থাকার আহ্বান জানাচ্ছি।

মঙ্গলবার (১ জুন) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মালয়েশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৭ জন।

এতে করে মহামারির শুরু থেকে দেশটিতে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৯৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন প্রায় ৭ হাজার সংক্রমিত রোগী নিয়ে মালয়েশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৭২ হাজার ৩৫৭ জন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা