আন্তর্জাতিক

 করোনা পরীক্ষার নামে দুর্নীতি!

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস মহামারির মধ্যে বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের স্বাস্থ্যখাতে ব্যাপক দুর্নীতির খবর সামনে এসেছে। এদের মধ্যে অনেক দেশে এখনো আতঙ্ক ছড়াচ্ছে সংক্রমণের ঊর্ধ্বগতি।

এর পেছনে করোনা পরীক্ষা নিয়ে দুর্নীতির বড় প্রভাব রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবার একই ধরনের অভিযোগ উঠেছে করোনা নিয়ন্ত্রণে সর্বাধিক সাফল্য দেখানো দেশগুলোর মধ্যে অন্যতম জার্মানিতেও।

ইউরোপীয় দেশটিতে দ্রুত করোনা পরীক্ষায় বেসরকারি কেন্দ্রগুলোতে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। এ কারণে জার্মান সরকার ও স্থানীয় প্রশাসন নজরদারি বাড়িয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে।

জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের খবর অনুসারে, গত মার্চ থেকে সপ্তাহে অন্তত একবার বিনামূল্যে করোনা টেস্ট করানোর সুযোগ পাচ্ছে জার্মানির মানুষজন। প্রাথমিক এই পরীক্ষায় সংক্রমণের প্রমাণ পাওয়া না গেলে মানুষ সেই ফলাফল দেখিয়ে দোকান, বাজার, রেস্তোরাঁয় প্রবেশের সুযোগ পাচ্ছে।

দেশজুড়ে এই সুবিধা ছড়িয়ে দিতে জার্মান সরকার বহু বেসরকারি ব্যক্তি-প্রতিষ্ঠানকে করোনা পরীক্ষার অনুমোদন দিয়েছে এবং এর শতভাগ ব্যয় বহন করছে। আর সেই সুযোগেই অনেকে দুর্নীতির আশ্রয় নিয়ে মোটা অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

একটি অভিযোগে বলা হয়েছে, জার্মানির কোলন শহরের একটি কেন্দ্রে এক হাজার পরীক্ষার জন্য সরকারি ভর্তুকি নেয়া হয়েছে, অথচ সেখানে বাস্তবে পরীক্ষা হয়েছে মাত্র ৭০টি।

সরকার জনপ্রতি ১৮ ইউরো দেয়ার ফলে এভাবে বিশাল অংকের মুনাফা করছে অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো। তাছাড়া দ্রুত পরীক্ষার ক্ষেত্রে অনেক কেন্দ্রে সঠিক পদ্ধতি অনুসরণ করা হচ্ছে না বলেও অভিযোগ রয়েছে। এতে সংক্রমণের শিকার ব্যক্তিদের করোনা নেগেটিভ ফলাফল আসারও আশঙ্কা করছেন অনেকে।

এ অবস্থায় করোনা পরীক্ষাকেন্দ্রগুলোর ওপর আরও প্রশাসনিক নিয়ন্ত্রণের জন্য চাপ বাড়ছে জার্মান সরকারের ওপর। এর প্রেক্ষিতে জার্মানিতে বাণিজ্যিক প্রতারণার জন্য ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে মনে করিয়ে দিয়েছে দেশটির বিচার মন্ত্রণালয়।

তবে জার্মান স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান বলেছেন, বেশিরভাগ করোনা পরীক্ষাকেন্দ্র নিয়ম মেনে কাজ করছে বলেই বিশ্বাস করেন তিনি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা