আন্তর্জাতিক

শিকলে বাঁধা-ক্ষুধার্ত শিশুর মৃত্যু!

আন্তর্জাতিক ডেস্ক : জীবনের শেষ দিনগুলো সাথে ছিল বাবা। বাবা ছাড়াও সহোদরদের সঙ্গে সিরীয় বাস্তুচ্যুতদের জনাকীর্ণ ক্যাম্পে কাটিয়েছে ছয় বছর বয়সী নাহলা আল-ওথম্যান। ক্যাম্পের চারপাশে ঘুরে বেড়ানো ঠেকাতে তার বাবা প্রায়ই তাকে শিকলে বেঁধে কিংবা খাঁচায় আটকে রাখতেন।

এই অবস্থায় তোলা তার একটি ছবি নেট দুনিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে।

ক্যাম্পটির সুপারভাইজার হিসাম আলি ওমর বলেন, ‘সারা ক্যাম্পে ঘুরে বেড়ানো আটকাতে তার বাবা তার হাত কিংবা পায়ে শিকলে বেঁধে রাখতেন। আমরা একাধিকবার তাকে শিকল খুলে দিতে কিংবা খাঁচায় আটকে না রাখতে বলেছি, কিন্তু তিনি বরাবরই অস্বীকার করেছেন।’

চরম বিপর্যয়ের মধ্য দিয়ে মে মাসে নাহলার জীবন শেষ হয়। চরম ক্ষুধার্ত অবস্থায় দ্রুত খাওয়ার সময় মারা যায় ছয় বছরের শিশুটি। শিকলে বাঁধা আর খাঁচায় আটকে থাকার ছবিটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। চাপের মুখে তার বাবাকে আটক করতে বাধ্য হয় স্থানীয় কর্তৃপক্ষ।

ওই খাঁচাটি সিরিয়ার লাখ লাখ শিশুর দুর্ভোগের বিষয়ে মনোযোগ কাড়ে। গৃহযুদ্ধ আর সহিংসতার কবলে পড়ে বাড়ি ছাড়তে বাধ্য হওয়া এই ধরনের লাখ লাখ শিশু সিরিয়ার উত্তরাঞ্চলের বিভিন্ন তাঁবুতে আশ্রয় নিয়েছে। ক্ষুধা আর শিক্ষার অধিকার বঞ্চিত এসব শিশু চিকিৎসা বঞ্চিত হয়ে বেঁচে থাকতেই সংগ্রাম করছে।

দাতব্য গোষ্ঠী সেভ দ্য চিলড্রেন-এর মুখপাত্র আহমাদ বায়রাম বলেন, ‘আমরা সেইসব শিশুদের নিয়ে কথা বলছি যাদের জন্ম তাঁবুতে, প্রথম বৃষ্টির পর যেগুলো নতুন বিপদ হয়ে ওঠে। তারা ভুলে গেছে স্বাভাবিক জীবন কেমন হয়।’

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার ফারজাল্লাহ ক্যাম্পে পরিবারের সঙ্গে বসবাস করতো শিশু নাহলা। ওই এলাকার ৪২ লাখ বাসিন্দার প্রায় অর্ধেকই যুদ্ধের সময় এলাকা ছেড়ে পালিয়েছে।

আশ্রয় নিয়েছে অস্থায়ী শিবিরে। দাতব্য গোষ্ঠীগুলো বলছে, ক্যাম্পগুলোর অবস্থা ক্রমেই খারাপ হয়ে উঠছে, বিশেষ করে শিশুদের জন্য। অনেক শিশুই পরিবারকে সহায়তা দিতে কাজ করছে আর অপুষ্টির হার বাড়ছেই।

সেভ দ্য চিলড্রেন বলছে, উত্তর সিরিয়ান শিশু এবং অল্প বয়সীদের মধ্যে আত্মহত্যার প্রবণতাও বাড়ছে। মুখপাত্র আহমাদ বায়রাম বলেন, ‘আমরা ১১ বছর কিংবা আরও কম বয়সীদের আত্মহত্যা করতে দেখছি।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা