আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিধিনিষেধ বাড়ল

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বিধিনিষেধ আরোপ করে সুফল পাওয়ায় বিধিনিষেধের মেয়াদ আগামী ১৫ জুন পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ সীমান্ত লাগোয়া ভারতের রাজ্য পশ্চিমবঙ্গ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৭মে) সংবাদ সম্মেলনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, যেসব বিধিনিষেধ জারি ছিল আগামী ১৫ জুন পর্যন্ত সেগুলো বহাল থাকবে। করোনার বিস্তার ঠেকাতে এসব বিধিনিষেধের ফলে রাজ্যে সংক্রমণ কিছুটা কমেছে। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ১৫ মে থেকে পশ্চিমবঙ্গ এসব বিধিনেষেধ দেওয়া হয়। তার আগের দিন অর্থাৎ ১৪ মে রাজ্যটিতে সংক্রমণ ছিল রেকর্ড সর্বাধিক। ওইদিন আক্রান্ত হন ২০ হাজার ৮৪৬ জন। ১৫ মে আক্রান্ত হন ১৯ হাজার ৫১১ জন। কিন্তু বিধিনিষেধ জারির পর থেকে সংক্রমণ কমছে।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ২২৫ জন। সেই কারণেই আরও ১৬ দিন বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারের সদর দফতর নবান্নের সংবাদ সম্মেলনে মমতা বলেন, ‘আমরা এটাকে লকডাউন বলছি না। বরং বলছি বিধিনিষেধ। এর আগে যা যা বিধিনিষেধ ছিল সেগুলোই বলবৎ থাকবে। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত কেউ বাইরে বের হবেন না।’

‌‘বাজার, মিষ্টির দোকান, শাড়ি, গয়নার দোকান যে রকম নিয়ম মেনে খুলছিল সে রকমই খুলবে। শুধু জুটমিলে কর্মীর সংখ্যা ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করা হয়েছে। সেই সঙ্গে নির্মাণ কাজে যুক্ত শ্রমিকদের টিকা নেওয়া হয়ে গেলে তারা কাজ করতে পারবেন।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা