আন্তর্জাতিক

মাস্ক না পরায় হাত-পায়ে পেরেক!

আন্তর্জাতিক ডেস্ক: বাড়ির বাইরে মাস্ক না পরে বেরিয়েছিলেন তিনি। আর এতেই ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত ব্যক্তির হাতে ও পায়ে পেরেক মারার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বারেইলিতে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ছেলের হাতে ও পায়ে পেরেক মারা খবর পেয়েই থানায় ছুটে যান ওই ব্যক্তির মা। তার দাবি, থানা থেকে তার ছেলেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে বলে জানানো হয়।

ছেলের খোঁজে এক জায়গা থেকে অন্য জায়গায় হন্যে হয়ে ঘুরতে থাকেন তিনি। কয়েক ঘণ্টা ধরে খোঁজার পর গুরুতর আহত অবস্থায় ছেলেকে তিনি খুঁজে পান। ওই নারীর অভিযোগ, তার ছেলের হাত-পায়ে পেরেক গেঁথে দিয়েছে পুলিশ। দেওয়া হয়েছে গ্রেফতার করার হুমকিও।

বুধবার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ঘটনাটি খতিয়ে দেখার আবেদন জানান তিনি।

পরে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই নারী বলেন, ‘আমার ছেলে সোমবার সকাল ১০টার দিকে রাস্তায় বসেছিল। আচমকাই কয়েকজন পুলিশ সদস্য সেখানে যান। তারা প্রত্যেককে মাস্কের ব্যাপারে প্রশ্ন করতে শুরু করেন। একপর্যায়ে আমার ছেলেকে আটক করে পুলিশ, তারপরই ঝামেলা শুরু হয়।’

তবে বিষয়টি নিয়ে বারেইলি পুলিশের এসএসপি রোহিত সাজওয়ান বলেন, ‘অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি পুরোনো অভিযোগ রয়েছে। সেই অভিযোগ থেকে মুক্তি পেতে পুলিশের বিরুদ্ধেই সে পাল্টা অভিযোগের চক্রান্ত করেছে। ওই ব্যক্তির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’

সাননিউজ/এএসএম/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা