আন্তর্জাতিক

ইসরায়েলের কৌশল বহু বছর পর ব্যর্থ : ইসরায়েলি বিশ্লেষক

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের রাজনৈতিক বিশ্লেষক আকিভা এলদার বলেছেন, ফিলিস্তিনিদের বিভক্ত করার জন্য সরকারের কৌশল ব্যর্থ হয়েছে। তেল আবিব থেকে আল জাজিরাকে স্কাইপিতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি মনে করি গাজায় ফিলিস্তিনি সম্প্রদায়কে বিভক্ত করতে যে কৌশল ইসরায়েল নিয়েছিল তা বহু বছর পর প্রথমবারের মতো ব্যর্থ হয়েছে।’

তিনি আরও বলেন, এই যুদ্ধবিরতির কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার পার্টনারদের কাছ থেকে সমর্থন হারাতে পারেন। কেননা তারা এই যুদ্ধবিরতিতে খুবই অসন্তুষ্ট।

গত ১০ মে থেকে ২০ মে গাজায় বোমা হামলা ও গোলাবর্ষণ করে ইসরায়েল। এতে ২৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬৫টি শিশু রয়েছে। এছাড়া হামাসের রকেটে ১২ ইসরায়েলি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
১১ দিন পর ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ বিরতির আনুষ্ঠানিক ঘোষণা এল। হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে অনুমতি দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। বৃহস্পতিবার (২০ মে) দিবাগত রাতে ইসরায়েলের বেশ কয়েকটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে। এর আগে ইসরায়েল-ফিলিস্তিন ইস্যু কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের অবস্থান বিশ্বব্যাপী ব্যাপক সমালোচিত ছিল।

স্থানীয় সময় শুক্রবার (২১ মে) রাত ২টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হতে পারে বলে হামাসের কর্তৃপক্ষের একজন এই খবর বার্তাসংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা