আন্তর্জাতিক

করোনায় একদিনে মৃত্যু ১৪ হাজার 

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে একদিনে সারা বিশ্বে ১৪ হাজার ২৭৯ জনের মৃত্যু হয়েছে। বেড়ে চলছে এর ভয়াবহতা। এখন পর্যন্ত সারাবিশ্বে করোনা শনাক্ত হয়েছেন ১৬ কোটি ৪৮ লাখেরও বেশি মানুষ। মারা গেছেন ৩৪ লাখ ১৮ হাজারের বেশি।

গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে মারা গেছেন ১৪ হাজার ২৭৯ জন। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬ লাখ ২০ হাজার ৮৬৭ জন।

বুধবার (১৯ মে) সকাল ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে মোট ১৬ কোটি ৪৮ লাখ ৮৬ হাজার ৮২১ জনের শরীরে। এর মধ্যে মারা গেছেন ৩৪ লাখ ১৮ হাজার ৪৩০ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ১৪ কোটি ৩৮ লাখ ১১ হাজার ৫৮৩ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৩৭ লাখ ৭৪ হাজার ৯৪৫ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ১ হাজার ৩৩০ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৭২ লাখ ৫৩ হাজার ৩২৭ জন।

এরপরই রয়েছে ভারত। বেশ কিছুদিন ধরে দেশটিতে দৈনিক সংক্রমণের সংখ্যা বিশ্বে সর্বোচ্চ। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ২ কোটি ৫৪ লাখ ৯৫ হাজার ১৪৪ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৮৩ হাজার ২৭৬ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ১৯ লাখ ৭৯ হাজার ৭০৩ জন।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ কোটি ৫৭ লাখ ৩৫ হাজার ৪৮৫ জন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৯ হাজার ৩৭৯ জনের। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৪২ লাখ ৪৭ হাজার ৬০৯ জন।

তালিকার পরবর্তী অবস্থানে থাকা দেশগুলো হলো- চতুর্থ ফ্রান্স, পঞ্চম তুরস্ক, ষষ্ঠ রাশিয়া, সপ্তম যুক্তরাজ্য, অষ্টম ইতালি, নবম স্পেন এবং দশম জার্মানি। সংক্রমণ ও মৃত্যুর তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম। দেশে এখন পর্যন্ত ৭ লাখ ৮২ হাজার ১২৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১২ হাজার ২১১ জনের। সেরে উঠেছেন ৭ লাখ ২৪ হাজার ২০৯ জন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা