আন্তর্জাতিক

নেতানিয়াহুকে বাইডেনের ফোন,আক্রমণ বাড়ানোর ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে দ্বিতীয়বার ফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর তার সঙ্গে আলাপের পরপরই ফিলিস্তিনি ভূমিতে আক্রমণ জোরদার করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি সরকারপ্রধান। খবর ডয়েচে ভেলের।

বাইডেন বলেছেন, তার প্রশাসন এমন একটি অবস্থানে যেতে চায়, যেখানে আক্রমণ উল্লেখযোগ্য কমে যাবে। বিশেষ করে ‘জনবহুল এলাকা লক্ষ্য করে নির্বিচারে রকেট হামলা’ কমতে হবে।

এর আগে, গত বুধবারও নেতানিয়াহুর কাছে ফোন করে ইসরায়েলের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট। বলেছিলেন, এ অঞ্চলে খুব দ্রুত সহিংসতার অবসান হবে বলে আশা করছেন তিনি।

ইসরায়েলিদের সমর্থন জানিয়ে সেদিন তিনি বলেছিলেন, হাজার হাজার রকেট ছোড়া হলে তা থেকে আত্মরক্ষার অধিকার রয়েছে ইসরায়েলের। অথচ ইসরায়েলের আক্রমণে শতাধিক নিরীহ ফিলিস্তিনির মৃত্যু নিয়ে টুঁ শব্দ নেই মার্কিন প্রেসিডেন্টের মুখে!

বাইডেনের সঙ্গে দু’বার ফোনে কথা বলার পর শুক্রবার সকালে ইসরায়েলি প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, গাজায় ‘যতক্ষণ প্রয়োজন ততক্ষণ’ হামাসের বিরুদ্ধে হামলা চালিয়ে যাবে ইসরায়েল। অবশ্য বৃহস্পতিবার রাত থেকেই উপত্যকায় আকাশপথের পাশাপাশি স্থল আক্রমণ শুরু করেছে ইসরায়েলি দখলদার বাহিনী।

আল জাজিরার খবর অনুসারে, গাজায় ইসরায়েলি হানায় গত কয়েকদিনে হত্যাযজ্ঞের শিকার হয়েছেন অন্তত ১১৯ ফিলিস্তিনি। বাদ যায়নি কোমলমতি শিশুরাও। ইসরায়েলিদের আক্রমণে অন্তত ৩১টি শিশু মারা গেছে বলে জানা গেছে। এছাড়া আহত হয়েছেন অন্তত ৮৩০ ফিলিস্তিনি।

শুধু তা-ই নয়, ইসরায়েলের অভ্যন্তরে ফিলিস্তিনি নাগরিকদের বিক্ষোভ দমনেও কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। সহিংসতার অভিযোগ তুলে তাদের দমনে রাস্তায় সেনা নামানোর পরিকল্পনা করছেন তিনি।

এমনকি ফিলিস্তিনিদের ঠেকাতে বাড়তি ক্ষমতা পাওয়ার জন্য ইসরায়েলি সংসদে প্রস্তাবও উত্থাপন করতে চলেছেন দুর্নীতির দায়ে অভিযুক্ত এ নেতা।

সূত্র: ডয়েচে ভেলে, জেরুজালেম পোস্ট

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা