আন্তর্জাতিক

ভারতীয় ধরনে টিকা কার্যকর কি না তা নিশ্চিত নয় : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সান নিউজ ডেস্ক : করোনার ভারতীয় ধরনে প্রচলিত টিকা কার্যকর কি না তা নিশ্চিত নয় বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখন পর্যন্ত বিশ্বের অন্তত ৪৪টি দেশে ছড়িয়ে পড়া এই ধরন বেশি সংক্রামক বলেও উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। তবে কিছু গবেষণায় মডার্না ও ফাইজারের টিকার কিছুটা কার্যকারিতা দেখা গেছে।

করোনার ভারতীয় ধরনটি গত অক্টোবরে প্রথম শনাক্ত হওয়ার পর থেকে অন্তত ৪৪টি দেশে ছড়িয়ে পড়েছে। গত তিন সপ্তাহ ধরে ভারতে প্রতিদিন তিন লাখের বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে, মারা যাচ্ছেন হাজার হাজার মানুষ। মহাবিপর্যয় নেমে এসেছে দেশটির স্বাস্থ্য খাতে।

ভারতে আক্রান্তদের প্রায় শূন্য দশমিক ১ শতাংশের নমুনার জিনোম সিকোয়েন্স করা হয়েছে। সব তথ্য বিশ্লেষণ করে সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ভারতীয় ধরনের বিপজ্জনক রূপান্তর ঘটছে। বেশিসংখ্যক মানুষকে ঘায়েল করতে সক্ষম হয়ে উঠছে নতুন এই ভ্যারিয়েন্ট।

নতুন এই ধরনের ক্ষেত্রে বাজারে প্রচলিত টিকা কতটা কার্যকর তা নিয়ে সংশয় জানানো হয়েছে প্রতিবেদনে। সংস্থাটির আশঙ্কা, শক্তিশালী ভারতীয় ধরন প্রতিরোধে কাজ নাও করতে পারে এ পর্যন্ত উদ্ভাবিত টিকা। তবে কিছু গবেষণায় দেখা গেছে, মডার্না আর ফাইজারের টিকার কিছুটা কার্যকারিতা রয়েছে।

তবে এখানেই আতঙ্কের শেষ নয়। সংকটের কারণে ভারতে টিকা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দিল্লির বিভিন্ন ভ্যাকসিনেশন সেন্টার এখন পুরোপুরি বন্ধ। এ অবস্থায় মহামারি কোনদিকে মোড় নেবে, তা নিয়েই উদ্বিগ্ন বিশ্লেষকরা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা