আন্তর্জাতিক

কঙ্গোতে ঈদের আনন্দ রূপ নিল বিষাদে

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ কঙ্গোর রাজধানী কিনশাসায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের সময় প্রতিদ্বন্দ্বী দু’টি মুসলিম গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় উত্তেজিত জনতার গণপিটুনি ও আগুনে পুলিশের এক কর্মকর্তার প্রাণহানি ঘটেছে।

দেশটির পুলিশের মুখপাত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রাজধানী কিনশাসা শহীদ স্টেডিয়ামের বাইরে বৃহস্পতিবার সকালের দিকে কঙ্গোর প্রতিদ্বন্দ্বী দু’টি মুসলিম গোষ্ঠীর নেতৃত্ব নিয়ে বিরোধ দেখা দেয়। এই স্টেডিয়ামে বিভাজন ভুলে একসঙ্গে ঈদের নামাজ আদায়ের পরিকল্পনায় জমায়েত হয়েছিলেন উভয় গোষ্ঠীর সদস্যরা।

কিনশাসা পুলিশের প্রধান সিলভ্যানো কাসোনগো বলেন, ‌‘দুর্ভাগ্যজনকভাবে সেখানে চরমপন্থীরাও ছিলেন; যারা চাননি যে আজ দু’টি গোষ্ঠী ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন।’

দু’টি গোষ্ঠীর মাঝে উত্তেজনা দেখা দিলে পুলিশ টিয়ার গ্যাস ও শূন্যে গুলি ছুড়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। কিন্তু দাঙ্গাবাজরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ এবং একটি গাড়ি ভাঙচুর করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভোঁতা বস্তু দিয়ে পুলিশের এক কর্মকর্তার মাথায় আঘাত করছেন
একদল জনতা। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তার দেহে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে এই ভিডিওর সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি রয়টার্স।

উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দেওয়ায় পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন সিলভ্যানো কাসোনগো। এছাড়া ওই ঘটনায় আহত হয়েছেন আরও ৪৬ জন।

পবিত্র ঈদুল ফিতরের দিনের এই সংঘর্ষের পর এক গোষ্ঠীর সদস্যরা প্রতিদ্বন্দ্বী অপর গোষ্ঠীর নেতাদের বেশ কিছু বাড়ি ও যানবাহনে অগ্নিসংযোগ করে। তবে পুলিশ অভিযান চালিয়ে এই সংঘাত দমন করেছে বলে জানিয়েছেন সিলভ্যানো।

রাজধানী কিনশাসায় এই সহিংসতার পর দেশটির পূর্বাঞ্চলীয় গোমা শহরে পূর্ব-সর্তকতা হিসেবে ঈদের নামাজের অনুষ্ঠান বাতিল করা হয়। আফ্রিকার এই দেশটিতে মুসলিমদের সংখ্যা তুলনামূলকভাবে অত্যন্ত কম। দেশটির ৯ কোটি মানুষের মধ্যে মাত্র ৫ শতাংশ মুসলিম জনগোষ্ঠীর বলে ধারণা করা হয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা