আন্তর্জাতিক

গাজা সীমান্তে ইসরায়েলের যুদ্ধের প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক : গত কয়েকদিনে বোমা, রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে অন্তত ৮৩ জন ফিলিস্তিনিকে হত্যার পর অবরুদ্ধ গাজা উপত্যকার সীমান্তে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে ইসরায়েল। গাজা সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করা হচ্ছে, নেওয়া হয়েছে অস্ত্র ও গোলাবারুদ।

বিবিসি দেশটির সামরিক বাহিনীর বরাতে এই তথ্য জানিয়ে লিখেছে, ইসরায়েলি সেনারা সম্মুখ সমরের প্রস্ততি নিচ্ছে। ২০০৮-০৯ ও ২০১৪ সালে ইসরায়েল ও গাজার মধ্যে সামরিক সংঘাত অর্থাৎ যুদ্ধের আগ মুহূর্তেও ইসরায়েলকে এমন প্রস্তুতি নিতে দেখা গিয়েছিল।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জোনাথন কনরিকাস বিবিসিকে জানিয়েছেন, ‘সীমান্ত (গাজা) অভিমুখে অতিরিক্ত আরও সেনা পাঠানো হয়েছে।’ পূর্বপ্রস্তুতিমূলক ব্যবস্থা হিসেবে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

তেল আবিবের ওই সামরিক মুখপাত্র আরও বলেন, রিজার্ভে থাকা অতিরিক্ত ৩ হাজার সেনা সদস্য পাঠানো হয়েছে সেখানে। সীমান্তের সামরিক কর্মকর্তাদের ইসরায়েল সরকার ‘সব রকমের সম্ভাব্য ঘটনা এবং একটি সংঘাতের’ প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে।

জোনাথন কনরিকাস বলেন, ‘তারা যুদ্ধের প্রক্রিয়ার সঙ্গে জড়িত। মূলত তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা সাধারণত এটাই করে থাকে। কিন্তু এমনটা নয় যে আমরাই আগে শুরু করবো। আমাদের মনযোগ থাকবে শত্রুদের প্রতিরোধ করা।’

উল্লেখ্য, ইসরায়েলের অবৈধ উচ্ছেদ অভিযানের প্রতিবাদে গত ৯ মে পবিত্র শবে কদরের নামাজ শেষে আল-আকসা চত্বরে বিক্ষোভ শুরু করেন ফিলিস্তিনিরা। এরপর ইসরায়েলের নিরাপত্তা বাহিনী স্টান গ্রেনেড, রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়লে তা সহিংসতায় রূপ নেয়।

ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সহিংস দমনাভিযানে আহত হন অন্তত ৯০ জন ফিলিস্তিনি। সংঘাতের পর থেকে আল-আকসা মসজিদ ও এর সংলগ্ন এলাকা ঘিরে রেখেছিল ইসরায়েলি পুলিশ। তারপর সেখানে গণহারে ফিলিস্তিনিদের গ্রেফতার শুরু হয়।

এরপর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার শাসকগোষ্ঠী হামাস ইসরায়েলকে আল্টিমেটাম দিয়ে জানায়, ১০ মে সন্ধ্যা ৬টার মধ্যে মসজিদ চত্বর থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রত্যাহার না করা হলে তার পরিণতির জন্য ইসরায়েল সরকার দায়ী থাকবে।

হুমকি আমলে না নিলে ১০ মে সন্ধ্যার পর গাজা থেকে ইসরায়েল লক্ষ্য করে রকেট হামলা শুরু করে হামাস। ইসরায়েল পাল্টা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করলে ১৭ শিশুসহ কমপক্ষে গাজার অধিবাসী ৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় সহস্রাধিক।

ইসরায়েলের নিয়মিত হামলার মধ্যে ধ্বংসস্তুপের ভেতর বৃহস্পতিবার পবিত্র ঈদ উদ্‌যাপন করছেন ফিলিস্তিনিরা। বৃহস্পতিবার সকালেও সেখানে বোমা হামলা অব্যাহত ছিল। অনেক ফিলিস্তিনির ঘুম ভেঙেছে বোমার শব্দে। রাত থেকে লাগাতার হামলা চালাচ্ছে ইসরায়েল।

এদিকে হামাসের রকেট হামলায় ইসরায়েলে এ পর্যন্ত এক শিশুসহ ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত একটি জ্বালানি কোম্পানির পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই পাইপলাইনে রকেট আঘাত হানার পর তাতে আগুন ধরে বলে জানা গেছে।

বিশ্বনেতাদের প্রতিক্রিয়া : চলমান এ উত্তেজনা নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ফিলিস্তিনিদের প্রতি সহিংস আচরণের জন্য ইসরায়েলকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর ও প্রতিরোধমূলক শিক্ষা দেওয়া উচিত।

ইসরায়েলের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ফিলিস্তিন-ইসরায়েলের সাম্প্রতিক যে সংঘাত চলছে, তাতে এবার প্রায় সরাসরি ইসরায়েলের পক্ষ নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি এক টুইট বার্তায় জানিয়েছেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে।

বৃহস্পতিবার টু্ইট বার্তায় বাইডেন বলেন, ‘জঙ্গি হামলার বিরুদ্ধে অবশ্যই ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। কারণ, ইসরায়েলের নাগরিকরা প্রতি মুহূর্তে রকেট হামলার আতঙ্কে আছে। তাই আত্মরক্ষার্থে ইসরায়েল যা করছে, তাতে আমাদের প্রশাসনের সমর্থন আছে।’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা