আন্তর্জাতিক

হাসপাতালগুলোর শেষ অবলম্বন এখন আদালত

আন্তর্জাতিক ডেস্ক: দিল্লি হাইকোর্ট এখন ভারতের রাজধানীর হাসপাতালগুলোর শেষ অবলম্বন। অক্সিজেন পেতে এখন হাসপাতালগুলোতে সরকারের নয় বরং আদালতের দ্বারস্থ হতে হচ্ছে।

মঙ্গলবার (৫ মে) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দিল্লি হাইকোর্টের দুই বিচারকের একটি বেঞ্চকে এখন প্রতিদিনই ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাসপাতালগুলোর দায়ের করা পিটিশনের শুনানি করতে হচ্ছে।

ভারতীয় সংবিধানের জীবনরক্ষার অধিকার লঙ্ঘনের অভিযোগ করা হচ্ছে এসব পিটিশনে। শুনানিতে স্থানীয় ও কেন্দ্রীয় সরকারের কর্মকর্তাদের হাজির থাকতে হচ্ছে।

আইনজীবীরা জানিয়েছেন, আদালতের হস্তক্ষেপের কারণে অনেক জীবন রক্ষা পেয়েছে।

রোববার সিতারাম ভার্তিয়া হাসপাতালের ৪২ রোগীর জন্য মাত্র ৩০ মিনিটের অক্সিজেন ছিল। কোথাও অক্সিজেন না পেয়ে শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হতে হয়ে কর্তৃপক্ষকে। আদালত দ্রুত রাজ্য সরকারকে অক্সিজেন সরবরাহ নিশ্চিতের নির্দেশ দেয়।

আইনজীবী শায়েল ত্রিহান বলেন, ‘শুনানির পর দ্রুত অক্সিজেন সিলিন্ডার চলে আসে এবং কয়েক ঘণ্টা পর চলে আসে একটি অক্সিজেন ট্যাংকার।’

গত দুই সপ্তাহ ধরে দুই কোটি মানুষের শহর দিল্লিতে মেডিকেল অক্সিজেন সংকট চলছে। অক্সিজেনের অভাবে হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে। দিল্লিতে এখন করোনায় দৈনিক আক্রান্তের গড় প্রায় ২০ হাজার। বিপুল সংখ্যক মানুষ অসুস্থ হয়ে পড়ায় নগরীর স্বাস্থ্যব্যবস্থায় ধস নেমে এসেছে। প্রতিদিন রাজধানীতে এখন ৯৭৬ টন মেডিকেল অক্সিজেন প্রয়োজন। অথচ পাওয়া যাচ্ছে ৪৯০ টনেরও কম।

আদালতে মোদি সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, অক্সিজেনের জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। কিন্তু মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের সরকার এটা নিয়ে রাজনীতি করতে চাইছে। দুই বিচারকের বেঞ্চকে প্রতিদিন একই কথা শুনতে হচ্ছে এবং এর ফলে মাঝে মাঝে তারা মেজাজের খেইও হারিয়ে ফেলছেন।

গত সপ্তাহে বিচারপতি বিপিন সাংহি এক পর্যায়ে ধৈর্য্য হারিয়ে ফেলে সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, ‘মাথার ওপর দিয়ে পানি বইছে। যথেষ্ট হয়েছে... যথেষ্ট।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা