আন্তর্জাতিক

মাঝ আকাশে সন্তানের প্রসব!

আন্তর্জাতিক ডেস্ক: লাভিনিয়া মোঙ্গা নামের এক নারী জানতেন না নিজের শহর উটাহর সল্ট লেক থেকে হাওয়াই রওনা দেওয়ার সময়ও ফ্লাইটে তার জন্য বিস্ময় অপেক্ষা করছে।

গত বুধবার মাঝ ফ্লাইটে প্রসব বেদনা অনুভব করতে শুরু করেন তিনি। পরে এক ছেলে শিশুর জন্ম দিয়ে তাকে নিয়েই গন্তব্যে অবতরণ করেন তিনি। ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, মোঙ্গা জানতেনই না যে তিনি গর্ভধারণ করেছেন। আর তাই শিশুটিকে 'মিরাকল বেবি' বলা হচ্ছে।

লাভিনিয়া মোঙ্গার সন্তান জন্মদানের ওই ঘটনার ভিডিও এক যাত্রী অনলাইনে প্রকাশের পর তা ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, ফ্লাইটে একটি সন্তান জন্ম নিয়েছে এমন ঘোষণা দেওয়ার পর পরই সব যাত্রীরা হাত তালি দিয়ে উল্লাসে ফেটে পড়েন।

কিছুক্ষণ পর কেবিন ক্রু সকলকে নিজ আসনে বসার আহ্বান জানিয়ে বলেন, মা এবং সন্তানের কিছুটা মেডিক্যাল সহায়তা প্রয়োজন। প্রথমে ওই ভিডিওটি টিকটকে প্রকাশ করা হয়। পরে অবশ্য অন্যান্য মিডিয়া প্লাটফর্মগুলোতেও তা প্রকাশ পায়।

ফ্লাইটে থাকা এক নার্স ও এক চিকিৎসক সন্তান জন্মের সময় সহায়তা করেন। লানি বামফিল্ড নামের এক নার্স তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমরা সাগরের মাঝখানে বিমানের বাথরুমে ২৭ সপ্তাহের এক শিশুর জন্মে সহায়তা করেছি।

অবতরণের তিন ঘণ্টা আগেই তিন নার্স, এক চিকিৎসক এবং পারিবারিক এক মেডিসিন চিকিৎসক এটি করতে সক্ষম হন। কিন্তু সন্তান এবং মা সত্যিই ভালোভাবে সহায়তা করেছে। নিশ্চয়ই ঈশ্বর সবার উপরে।’

একটি হুইলচেয়ারে করে মোঙ্গা যখন বিমান থেকে নেমে আসার সময় সব যাত্রী তাকে হাততালি দিয়ে অভিনন্দন জানান। পরে তাদের হনুলুলুর এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর সেখানে কয়েকটি ডাক্তারি পরীক্ষাও করানো হয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা