আন্তর্জাতিক

ইসরায়েলে ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে ৪৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলে একটি ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে ৪৪ জনের মৃত্যু হয়েছে। দেশের উত্তর-পূর্বাঞ্চলে এই দুর্ঘটনা ঘটেছে। দেশটির জাতীয় জরুরি বিভাগ ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) দুর্ঘটনায় বেশ কয়েকজনের নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে।

ওই ঘটনায় কতজন নিহত হয়েছে সে সংখ্যা পরিষ্কার করে জানায়নি তারা। তবে এই দুর্ঘটনায় ডজনখানেক মানুষ আহত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেতজ এক প্রতিবেদনে জানিয়েছে, দুর্ঘটনায় কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে আহতদের নিরাপদে সরিয়ে নেয়ার চেষ্টা করছেন জরুরি বিভাগের কর্মীরা।

প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু এই দুর্ঘটনাকে ‌‌‌‌‌‘ভয়াবহ বিপর্যয়’ বলে উল্লেখ করেছেন। হতাহতদের জন্য তিনি প্রার্থনা করছেন বলে জানিয়েছেন।

করোনা মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটিতে সবচেয়ে বড় উৎসব হিসেবে মেরোন পাহাড়ের পাদদেশে লাগ বি’ওমের পালিত হচ্ছে। করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকলেও হাজার হাজার মানুষ ওই উৎসবে যোগ দিয়েছেন।

ঘটনাস্থলে ডজনখানেক অ্যাম্বুলেন্স দেখা গেছে এবং জরুরি বিভাগের কর্মীদের ফয়েল পেপারে মুড়িয়ে মরদেহগুলো মাটিতে রাখতে দেখা গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে সবাইকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থলে ৩৮ জনের অবস্থা গুরুতর ছিল। এছাড়া গুরুতর আহত ৬ জনকে উদ্ধার করা হয়েছে। আরও ডজনখানেক মানুষকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে। তবে তাদের অবস্থা গুরুতর নয়।

এক টুইট বার্তায় এমডিএর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আহত লোকজনকে সরিয়ে নেয়ার চেষ্টা করছে। ঘটনাস্থল থেকে সর্বশেষ ব্যক্তিকে উদ্ধার না করা পর্যন্ত তারা থেমে যাবেন না বলে উল্লেখ করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল যে, উৎসবের স্থানে হয়তো কিছু ভেঙে পড়েছিল। কিন্তু পরবর্তীতে এমডিএর কর্মকর্তারা নিশ্চিত করেন যে, সেখানে হুড়োহুড়ি এবং পদদলনের ঘটনা ঘটেছে। সূত্র : বিবিসির।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা