আন্তর্জাতিক
বুথফেরত জরিপ

পশ্চিমবঙ্গে আবারও ক্ষমতায় আসছেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক : মহামারির মধ্যেও অষ্টম দফার ভোটের মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার নির্বাচন শেষ হয়েছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) নির্বাচন শেষ হওয়ার পরই বুথফেরত জরিপ আসতে শুরু করেছে। তাতে তৃতীয়বারের মতো মমতার তৃণমূলের সরকার গড়ার আভাস মিলছে।

ভোট শেষ হওয়ার পরই নয়াদিল্লিভিত্তিক ভারতীয় টেলিভিশন এনডিটিভির বুথফেরত জরিপে দেখা যাচ্ছে যে, পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এবারের বিধানসভা নির্বাচনে ১৫৬টি আসনে জয় পেতে যাচ্ছে।

পশ্চিমবঙ্গে এতদিন জনপ্রিয় না হলেও এবারের নির্বাচনে ভারতের কেন্দ্র সরকারে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপি তাদের আসনসংখ্যা বাড়িয়েছে। জরিপ অনুযায়ী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন দলটি এবার ১২১টি আসনে জয় পেতে যাচ্ছে।

কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকার (এবিপি) জরিপেও আবারও তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গে সরকার গড়ার আভাস পাওয়া যাচ্ছে। এবিপির জরিপ অনুযায়ী তৃণমূলের ভোটের হার হতে পারে ৪২ শতাংশ। আসন পেতে পারে ১৫২ থেকে ১৬৪টি।

এই জরিপে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নিকট প্রতিদ্বন্দ্বী বিজেপি ১০৯ থেকে ১২১ আসন পেতে পারে। বামজোট পেতে পারে ১৪ থেকে ২৫টি আসন। আর দুজন প্রার্থীর মৃত্যু হওয়ায় দুই আসনে ভোট পরে হবে।

তৃণমূলের জয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আরেক সংবাদমাধ্যম টাইমস নাওয়ের বুথফেরত জরিপেও। টাইমস নাও-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী তৃণমূল পেতে পারে ১৫৮টি আসন, বিজেপি ১১৫টি আসন এবং বামজোট পেতে পারে ১৯টি আসন।

এদিকে এবিপি-সিএনএক্সের বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত, তৃণমূল কংগ্রেস জয় পেতে পারে ১৫৭ থেকে ১৮৫ আসন। বিজেপি পেতে পারে ৯৬ থেকে ১২৫টি আসন। আর বামজোটের ৮ থেকে ১৬ আসনে জয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে ওই জরিপে।

তবে রিপাবলিকের বুথ ফেরত সমীক্ষায় অবশ্য হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে। তাদের বুথফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে, তৃণমূল পেতে পারে ১২৮-১৪৮টি আসন। বিজেপি পেতে পারে ১৩৮-১৪৮টি আসন। অন্যান্যরা পেতে পারে ৬টি থেকে ৯টি আসন।

তৃণমূলের হারের ইঙ্গিত দিয়েছে শুধু জন কি বাত। তাদের বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে, এবারের এই বিধানসভা নির্বাচনে তৃণমূল পেতে পারে ১০৪ থেকে ১২১ আসন। বিজেপি পেতে পারে ১৬২ থেকে ১৮৫ আসন। জোট পেতে পারে ৩-৯টি আসন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা