আন্তর্জাতিক

করোনা রোগীর মৃত্যুতে ডাক্তারদের ওপর হামলা!

আন্তর্জাতিক ডেস্ক: করোনা রোগীর মৃত্যুর জেরে দিল্লির এক হাসপাতালে ডাক্তারদের ওপর হামলা হয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে দিল্লির অ্যাপোলো হাসপাতলে এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল আটটার দিকে দিল্লির অ্যাপোলো হাসপাতালের জরুরি সেবা বিভাগে চিকিৎসাধীন এক করোনা রোগী মারা যান। হাসপাতালে শয্যা না থাকায় জরুরি সেবা বিভাগে চিকিৎসা চলছিল ৬৭ বছর বয়স্ক ওই নারীর।

এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে লাঠি হাতে হাসপাতালের ডাক্তারদের ওপর হামলে পড়েন ওই নারীর কয়েকজন আত্মীয়। হামলায় কয়েকজন ডাক্তার আহতও হন।

হাসপাতালের নিরাপত্তা কর্মী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার বা আটক করেনি পুলিশ।

হামলার পর কর্মবিরতি ঘোষণা করেন অ্যাপোলো হাসপাতালের ডাক্তাররা; কিন্তু আধাঘণ্টার মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে তারা কাজে ফেরেন।

ভারতে সম্প্রতি করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ শুরুর পর থেকে যে কয়েকটি রাজ্য সবচেয়ে বিপর্যস্ত অবস্থায় আছে, তার মধ্যে বর্তমানে শীর্ষে আছে দিল্লি। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সোমাবর দিল্লিতে করোনায় মারা গেছেন ৩৮০ জন, নতুন আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২০ হাজার।

লাগামহীনভাবে সংক্রমণ বাড়তে থাকায় প্রায় ভেঙে পড়ার অবস্থায় পৌঁছেছে দিল্লির স্বাস্থ্য ব্যবস্থা। মেডিকেল অক্সিজেন ও শয্যার তীব্র সংকট চলায় দিল্লির অনেক হাসপাতাল নতুন রোগী ভর্তি করা বন্ধ করে দিয়েছে।

সম্প্রতি অক্সিজেনের অভাবে দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতলে মারা গেছেন ২৫ জন করোনা রোগী। অন্যদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হাসপাতালগুলোতে অক্সিজেনের জন্য হাহাকার চললেও দিল্লির কালোবাজারে দশগুণ বেশি দামে ঠিকই মিলছে অক্সিজেন।

বিবিসির প্রতিবেদন আমলে নিয়ে মঙ্গলবার দিল্লির হাইকোর্ট সেখানকার ক্ষমতাসীন আম আদমি পার্টির সরকারকে ভর্ৎসনা করে বলেছেন, ‘পুরো ব্যবস্থা ভেঙে পড়েছে। সময় অনুযায়ী যথাযথ পদক্ষেপ নিলে এত বিপর্যয় হতো না।’

সূত্র: এনডিটিভি

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা