আন্তর্জাতিক

মিয়ানমার সেনাবাহিনীর ঘাঁটি দখল করল বিদ্রোহীরা

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের সীমান্তবর্তী এলাকায় মিয়ানমার সেনাবাহিনীর একটি ঘাঁটি দখল করে নিয়েছে দেশটির জাতিগত সংখ্যালঘু কারেন গোষ্ঠী।

গত পহেলা ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকে দেশটিতে সেনাবিরোধী বিক্ষোভ চলছে। সেনাদের গুলি ও নির্যাতনে এ পর্যন্ত সাত শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছে।

দশকের পর দশক ধরে স্বায়ত্ত্বশাসনের জন্য লড়াই করা মিয়ানমারের কয়েকটি সংখ্যালঘু গোষ্ঠী সেনা অভ্যুত্থানবিরোধীদের সহযোগিতার ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে দ্য কারেন ন্যাশনাল ইউনিয়ান (কেএনইউ) জানিয়েছে, তারা একটি সেনা চেকপোস্ট দখল করেছে এবং এটি পুড়িয়ে দিয়েছে।

গোষ্ঠীটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক প্রধান পাদোহ স ত নি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তারা এখনও হতাহতদের সংখ্যা জানার চেষ্টা করছেন। সীমান্তের অন্যান্য স্থানে মিয়ানমার সেনাদের সঙ্গে এখনও লড়াই চলছে বলে জানিয়েছেন তিনি।

বার্তা সংস্থা এএফপিকে স্থানীয়রা জানিয়েছেন, তারা বাড়িঘর ছেড়ে পালানো শুরু করেছেন। কারণ তাদের আশঙ্কা এর শোধ নিতে সেনারা কঠোর হামলা চালাবে।

হকারা নামে এক বাসিন্দা বলেন, ‘কেউ থাকার সাহস করছে না...সকালে যখন লড়াই শুরু হয়েছে তখনই তারা পালাতে শুরু করেছে।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা