ভারতের পাশে গুগল ও মাইক্রোসফট
আন্তর্জাতিক

ভারতের পাশে গুগল ও মাইক্রোসফট

আন্তর্জাতিক ডেস্ক : বর্তমান করোনা পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন টেক জায়ান্ট গুগল ও মাইক্রোসফট। উভয় কোম্পানির শীর্ষ কর্মকর্তা দুজনই ভারতীয় বংশোদ্ভুত।

এ তথ্য দিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা সোমবার একটি টুইট বার্তায় বলেন, ভারতের বর্তমান করোনা পরিস্থিতি দেখে আমি সত্যিই উদ্বিগ্ন। আমি কৃতজ্ঞ যে করোনার বিরুদ্ধে লড়াই করতে যুক্তরাষ্ট্র ভারত সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। ভারতকে সব রকম সাহায্যের চেষ্টা করছে বাইডেন প্রশাসন। প্রয়োজনীয় ওষুধ এবং অক্সিজেন সরবরাহে প্রযুক্তিগত দিক থেকে মাইক্রোসফট ভারতের জন্য সাহায্য চালিয়ে যাচ্ছে।

এদিকে গুগলের সিইও পিচাই জানিয়েছেন, ১৩৫ কোটি রুপি আর্থিক সহযোগিতা করবেন ভারতকে। করোনাতে আক্রান্তদের চিকিৎসা, প্রয়োজনী সরঞ্জাম, কেনার জন্য এই অর্থ সাহায্য করা হচ্ছে।

ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুন্দর পিচাই টুইটে লিখেছেন, ভারতের করোনা পরিস্থিতি দেখে আমি বিধ্বস্ত। চিকিৎসা সামগ্রী এবং ঝুঁকির মধ্যে রয়েছে যে সব মানুষেরা তাদের গিভ ইন্ডিয়া, ইউনিসেফের মাধ্যমে সাহায্য করা হবে। এজন্য গুগুল এবং গুগুল ব্যবহারকারীরা ১৩৫ কোটি রুপির তহবিল গঠন করেছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা