আন্তর্জাতিক

২০ বছরে ২৩০০ সেনার প্রাণ: খালি হাতে আফগান ছাড়ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: ২০ বছর পর মার্কিন আর ব্রিটিশ সেনারা আফগানিস্তান ছাড়ছে। ১১ সেপ্টেম্বরের মধ্যে আড়াই থেকে সাড়ে ৩ হাজার মার্কিন সেনা দেশটি ত্যাগ করবেন। ৭৫০ ব্রিটিশ সেনাও একই কাজ করতে যাচ্ছে।

মার্কিন ব্রিটিশ সেনারা আফগানিস্তানে হামলা চালিয়ে তালিবান সরকারকে উৎখাত করে পছন্দের সরকার বসিয়েছেন, তালিবানদের অস্থায়ীভাবে তাড়িয়েছেন। কিন্তু আসলে কি তারা কিছু অর্জন করতে পেরেছেন?

এই ২০ বছরে ২৩০০ মার্কিন সেনা প্রাণ দিয়েছেন। আহত হয়েছেন ২০ হাজারের বেশি। ৪৫০ এর বেশি ব্রিটিশ সেনাও জীবন দিয়েছেন। অন্য দেশের আরও কয়েকশ সেনারও প্রাণ গেছে। আফগান নিরাপত্তা বাহিনী হারিয়েছে ৬০ হাজার সদস্য, বেসামরিকের সংখ্যা এর দ্বিগুণ। আর মার্কিন করদাতাদের পকেট থেকে খসেছে প্রায় ১ ট্রিলিয়ন ডলার।

জেষ্ঠ্য সামরিক সূত্রগুলো অবশ্য বলছে এই ২০ বছরে আফগানিস্তান থেকে একটিও আন্তর্জাতিক সন্ত্রাসী হামলা পরিকল্পনা করা হয়নি। ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত যা নিয়মিতই হতো। সে হিসেবে পশ্চিমা সামরিক জোট একরকম সফল। কিন্তু আফগানিস্তানে কি রক্তপাত বন্ধ হয়েছে? খোদ আফগানরাই শঙ্কায় আছেন মার্কিন সেনারা চলে গেলে দেশটিতে গৃহযুদ্ধ বেঁধে যাবে।

বাস্তবতা হলো, এই প্রাণ ও আর্থিক ক্ষতি সম্ভাব্য ধ্বংসযজ্ঞ ছাড়া আর কিছুই আনেনি। যুক্তরাষ্ট্র ভিয়েতনাম থেকে কিছুই পায়নি, ইরাক থেকেও না। আফগানিস্থানও ছাড়তে হচ্ছে কফিনের মিছিল নিয়ে।

আমু দরিয়ার পাড়ে কোনও বিদেশি পতাকা টেকে না, এই প্রবাদ আবারও সত্যে পরিণত করে হুন, মোঙ্গল, পার্সি, সোভিয়েতদের পর ফিরে যাচ্ছে মার্কিনিরাও।

সূত্র: বিবিসি

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা