আন্তর্জাতিক

মিয়ানমারে ২৩ হাজার বন্দিকে মুক্তি দিল জান্তা সরকার

আন্তর্জাতিক ডেস্ক: নববর্ষ উপলক্ষে সাধারণ ক্ষমার আওতায় ২৩ হাজার ১৮৪ বন্দিকে মুক্তি দিয়েছে মিয়ানমারের সামরিক সরকার।

শনিবার (১৭ এপ্রিল) দেশটির নতুন বছরে সাধারণ ক্ষমার আওতায় এই বন্দিদের মুক্তি দেওয়া হয়েছে।

কারা বিভাগের একজন মুখপাত্র বলেছেন, গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে গণতন্ত্রপন্থীদের গ্রেপ্তার করা হলেও মুক্তি প্রাপ্তদের মধ্যে তাদের কয়েকজনও থাকতে পারে। খবর রয়টার্সের

শনিবার মিয়ানমারে ঐতিহ্যবাহী নববর্ষের প্রথমদিন। দেশটিতে নববর্ষ নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়। তবে এবছর গণতন্ত্রপন্থী নেতাকর্মীরা এসব উৎসব বাতিল করেছেন।

তার পরিবর্তে দেশটির নেত্রী অং সান সু চির নির্বাচিত সরকারকে সামরিক বাহিনীকে ক্ষমতাচ্যুত করার পরে গণতন্ত্র পুনরুদ্ধারের অভিযানের দিকে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছে তারা।

দেশটির মানবাধিকার সংস্থা অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) জানিয়েছে, সেনা অভ্যুত্থানের পর থেকে সু চিসহ ৩ হাজার ১৪১ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

কারা বিভাগের মুখপাত্র কিয়া তুন ও জানান, যারা মুক্তি পেয়েছেন তাদের বেশিরভাগই সেনা অভ্যুত্থানের আগে থেকে কারাগারে ছিলেন। তবে এদের মধ্যে কয়েকজন আছেন যারা অভ্যুত্থানের পর থেকে কারাগারে ছিলেন। তাদের সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভের অভিযোগে আটক করা হয়।

এএপিপি জানায়, এর আগে জান্তা সরকার যখন হাজার হাজার বন্দিকে মুক্তির কথা জানায় তখন তারা সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভের সঙ্গে জড়িত আছে এমন ৮৩২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এদের মধ্যে অভিনেতা, গায়ক ও সেলিব্রেটিও রয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের তিন বছরের জেলও হতে পারে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা