আন্তর্জাতিক

পরিবারের সবাই পজিটিভ নিজে নেগেটিভ, ডাক্তারকে মারধর

আন্তর্জাতিক ডেস্ক: করোনা রিপোর্ট ভুল হয়েছে এমন অভিযোগ তুলে এক ডাক্তারকে মারধর করলেন এক ব্যক্তি। সেই ঘটনার ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গেছে।

এমন অবাক করা ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রের গোন্ডিয়ায়। এই ঘটনার ভিডিও সামনে আসতে তোলপাড় শুরু হয়েছে।

ছোট ওই ভিডিওতে দেখা যায়, একজন ডাক্তারের দিকে তেড়ে যাচ্ছেন এক ব্যক্তি। এসময় ওই ডাক্তারকে মারধরও করেন ওই ব্যক্তি। জানা গেছে, তিনিসহ পরিবারের চার সদস্যের করোনা পরীক্ষা করান ওই ব্যক্তি। সেখানে তিনি ছাড়া বাকি সবার রিপোর্ট পজিটিভ আসে।

এমন রিপোর্ট পেয়ে রীতিমতো ক্ষেপে যান ওই ব্যক্তি। আর তখনও তিনি ডাক্তারকে মারধর করেন। ওই ব্যক্তি দাবি করেন যে, রিপোর্ট ভুল এসেছে। গোন্ডিয়ার কোভিড কেয়ার সেন্টারে এমন ঘটনায় সবাই হতবাক হয়ে গেছে।

ভারতে করোনা পরিস্থিতি খুবই খারাপ আকার ধারণ করেছে। টানা দুইদিন ধরে দেশটিতে ২ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। সংক্রমণের এই লাগাম টানতে ব্যর্থ হয়ে বিভিন্ন রাজ্য কঠোর পদক্ষেপ নিয়েছে। তারপরও পরিস্থিতির উন্নতি হচ্ছে না।

এদিকে ভারতের মধ্যে মহারাষ্ট্রেই করোনা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। সেখানে নতুন করে ৬১ হাজার ৬৯৫ জন আক্রান্ত হয়েছে। আর সর্বমোট মৃত্যু হয়েছে ৫৮ হাজার ৮০৪ জনের। সংক্রমণ রুখতে রাজ্য সরকার কঠোর বিধি নিষেধ আরোপ করেছে তারও পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা