আন্তর্জাতিক

ফ্রান্সে ১৫ বছরের নিচে যৌন সম্পর্ক মানেই ধর্ষণ 

আন্তর্জাতিক ডেস্ক: কনসেন্ট দেয়ার বয়সের পূর্বে যৌন সম্পর্ক হলে তাকে ধর্ষণ হিসেবে চিহ্নিত করবে ফ্রান্স।

দেশটিতে যৌন সংসর্গের ন্যূনতম বয়স ১৫। অর্থাৎ, ১৫ বছরের পূর্বে যৌন সম্পর্ক হলে তা সম্মতিক্রমে হোক বা জোরপূর্বক দুটোকেই ধর্ষণ হিসেবে গণনা করা হবে। বিলটি ফ্রান্সের পার্লামেন্টে পাশ হয়েছে।

এ নিয়ে ফরাসি বিচারমন্ত্রী বলেছেন, আমাদের বাচ্চাদের জন্য এটি একটি ঐতিহাসিক আইন।

কোনো প্রাপ্তকবয়স্ক আর সম্মতির ভিত্তিতে ১৫ বছরের কম বয়সীদের সঙ্গে যৌন সম্পর্কে জড়াতে পারবে না। যদিও আইন অনুযায়ী, অপ্রাপ্ত বয়স্কদের সঙ্গে সর্বোচ্চ ৫ বছরের বড় কেউ চাইলে যৌন সম্পর্কে জড়াতে পারবে। সেক্ষেত্রে এটি ধর্ষণ হবে না।

দেশটির প্রেমিক-প্রেমিকাদের রক্ষায় আইনে এমন ধারা যুক্ত করা হয়েছে। তবে জোরপূর্বক কিছু হলে সেটি যে বয়সেরই হোক না কেনো কঠিন শাস্তি পেতে হবে।

অবশ্য এর নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ জানিয়েছেন আইনজীবীদের একাংশ। দু’জনের সম্মতিতে সহবাস হলেও আইন অনুযায়ী একজন ধর্ষণের সাজা পাবেন বলে মত তাদের।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা