আন্তর্জাতিক

গুগল ম্যাপ দেখে ভুল কনের বাড়িতে হাজির বরযাত্রী

সাননিউজ ডেস্ক: আজকাল সবাই গুগল ম্যাপ ব্যবহার করে অচেনা স্থানকে চেনার জন্য। তবে ম্যাপ সবসময়ই যে সঠিক স্থান দেখায় তা কিন্তু নয়। কখনো কখনো গুগল ম্যাপ ব্যবহার করে অনেকে বিপাকেও পড়েন।

সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ায়। বিয়ে করতে যাওয়ার সময় কনের বাড়ি খুঁজতে গুগল ম্যাপের সাহায্য নিয়েছিলেন বরযাত্রীরা। কিন্তু ভুলবশত কনের বাড়ি যাওয়ার বদলে অন্য এক মেয়ের বাড়িতে পৌঁছে যান বরযাত্রীরা। শেষপর্যন্ত অবশ্য অঘটনটি ঘটেনি। আর এই খবর সামনে আসতে নেট দুনিয়ায় রীতিমতো হাসির রোল পড়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সম্প্রতি দেশটির একটি গ্রামে একই সঙ্গে দু’জন মেয়ের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এর মধ্যে একজনের বিয়ে ছিল এবং অপরজনের ছিল বাগদান অনুষ্ঠান। তবে ওই বরযাত্রী বিয়েবাড়িতে যাওয়ার আগেই গুগল ম্যাপ দেখে ভুলে যে মেয়েটির বাগদান হওয়ার কথা ছিল, তার বাড়িতে ঢুকে যান। তখনও পর্যন্ত ভুলটি কেউ ধরতে পারেননি। দু’পক্ষ রীতি মেনে উপহার আদান-প্রদানও করেন। পরে বরপক্ষেরই একজন ভুলটি বুঝতে পারেন। এরপরই বিষয়টি জানাজানি হয়। এরপর রবপক্ষের লোকরা ক্ষমা চেয়ে ওই বাড়ি থেকে বের হন।

যে মেয়ের বাড়িতে ভুল করে বরযাত্রী চলে গিয়েছিল সেই মেয়েটির নাম উলফা। এক সাক্ষাৎকারে তিনি জানান, বাগদানের জন্য তখন তিনি সাজতে ব্যস্ত ছিলাম। এ সময় বরযাত্রীর দলটি সেখানে আসে। তিনি তাদের দেখতে পাননি।

এদিকে, তার পরিবার ওদের অভ্যর্থনা জানায়। উপহার আদান-প্রদানও হয়। তারপরই সবার ভুল ভাঙে। পরে বরযাত্রীরা জানায়, গুগল ম্যাপ ব্যবহার করায় ভুলে এমনটি ঘটেছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা