আন্তর্জাতিক

আফগানিস্তান ছাড়বে মার্কিন সেনারা

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান ছাড়বে মার্কিন সেনারা। বুধবার (১৪ এপ্রিল) চূড়ান্ত পরিকল্পনা ঘোষণা করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার (১৩ এপ্রিল) সংবাদমাধ্যমকে এমনটিই জানিয়েছে হোয়াইট হাউজ।

গত বছর কাতারের রাজধানী দোহায় ঐতিহাসিক শান্তি চুক্তির পর আফগানিস্তান থেকে ২০২১ সালের মে মাসের মধ্যে সকল সেনা প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর থেকেই এই সময়ের মধ্যে তা সম্ভব না বলে জানান বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

অবশেষে নতুন তারিখ ঘোষণা করলো হোয়াইট হাউজ। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার ২০ বছর পূর্তির আগেই আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে চান বাইডেন। স্থানীয় সময় বুধবার এ নিয়ে চূড়ান্ত পরিকল্পনা তুলে ধরবেন তিনি। প্রেসিডেন্ট আফগানিস্তান ইস্যুতে তার পরিকল্পনা সবার সামনে উপস্থাপন করবেন।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে আল কায়েদার ভয়াবহ হামলার পর আফগানিস্তানে অভিযান শুরু করে মার্কিন বাহিনী। পাঠানো হয় হাজার হাজার সেনা। দীর্ঘ ১৯ বছর পর পরিস্থিতি অনেকটা পরিবর্তন হওয়ায় এইমধ্যে কয়েকধাপে দেশটি থেকে সেনা সরিয়ে নিয়েছে মার্কিন প্রশাসন। বর্তমানে আফগানিস্তানে প্রায় আড়াই হাজার মার্কিন সেনা রয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা