আন্তর্জাতিক

এবার দক্ষিণ কোরিয়ায় ঘরে বসে করা যাবে করোনা পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক : ঘরে বসেই করা যাবে করোনা পরীক্ষা করা যাবে দক্ষিণ কোরিয়ায় ।

মঙ্গলবার (১৩ এপ্রিল ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সেলফ টেস্ট কিট ব্যবহারের অনুমোদন দিয়েছে। ফলে যে কেউ চাইলেই এসব কিট দিয়েই নিজের করোনা পরীক্ষা করতে পারবেন।

তবে এসব কিটের নির্ভুলতা তুলনামূলকভাবে কম। সে কারণে অনেকেই এসব কিটের ওপর কম আস্থা রাখেন। রাজধানী সিওলের নতুন মেয়র সেলফ কিটের অনুমোদন দেয়ার আহ্বান জানানোর পরই কর্তৃপক্ষ এ বিষয়ে তাদের সিদ্ধান্ত জানাল।

শুরু থেকেই সেলফ টেস্ট কিটের অনুমোদন দিতে চাচ্ছিল না কর্তৃপক্ষ। পিসিআর টেস্টের চেয়ে সেলফ টেস্ট কিটের নির্ভুলতা কম থাকাও একটি কারণ। তাছাড়া দেশজুড়ে প্রায় সবখানে পিসিআর টেস্ট করার সুযোগ আছে।

কর্তৃপক্ষ বলছে, সেলফ টেস্ট কিটে নেগেটিভ রিপোর্ট আসার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কায় বেশ কিছু স্থানীয় সরকার প্রধান এবং বিশেষজ্ঞ সেলফ টেস্ট কিট ব্যবহারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

গত সপ্তাহের বিশেষ নির্বাচনে সিওলের মেয়র হন ওহ সে-হুন। তিনি ওষুধ সুরক্ষা মন্ত্রণালয়কে বাড়ি, রেস্টুরেন্ট, দোকান এবং ধর্মীয় স্থানে সেলফ টেস্ট কীট ব্যবহারের অনুমোদন দেয়ার আহ্বান জানান। সরকার করোনার তৃতীয় ঢেউ নিয়ন্ত্রণ করতে পারেনি বলেও অভিযোগ তোলেন তিনি।

ওষুধ সুরক্ষা বিষয়ক মন্ত্রী কিম গ্যাং লিপ বলেন, এসব সেলফ কিট সীমিত আকারে ব্যবহার করা হয় তবে সহায়ক হয়ে উঠতে পারে। তবে এ ধরনের কিটের নির্ভুলতা ৯০ শতাংশ। অপরদিকে পিসিআর টেস্টের নির্ভূলতা ৯৮ শতাংশ বলে প্রমাণ হয়েছে।

করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে সংক্রমণের সংখ্যা ১ লাখ ১০ হাজার ৬৮৮। এর মধ্যে মারা গেছে ১ হাজার ৭৭৫ জন। প্রথম থেকেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিয়েছে দক্ষিণ কোরিয়া। এর সুফলও পেয়েছে তারা। কিন্তু নতুন করে আবারও সংক্রমণ বাড়তে শুরু করেছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা