আন্তর্জাতিক

প্রিন্স ফিলিপের মৃত্যুতে শোকাহত বিশ্ববাসী

আন্তর্জাতিক ডেস্ক : প্রিন্স ফিলিপের মৃত্যুতে শোকে ভাসছে সারা বিশ্ব। ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামীর মৃত্যুর পর সাধারণ মানুষের পাশাপাশি গভীর সমবেদনা জানিয়েছেন বিশ্ব নেতারা। ফিলিপের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ফিলিপের মৃতুত্যে শোক জানিয়ে, সামাজিক কাঠামো উন্নয়নে তার ভূমিকার কথা স্মরণ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিটিশ প্রিন্সের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ মারা যাওয়ার পর শোকে বিহব্বল তার পরিবার এবং দেশটির সাধারণ মানুষ। নানাভাবে স্মরণ করছেন তার স্মৃতি।

প্রিন্স ফিলিপের ছেলে প্রিন্স চার্লস জানান, তার (বাবা) বুদ্ধিমত্তা এবং শক্তি আমার মাকে দায়িত্ব পালনে অনেক বেশি সাহায্য করেছে। বাবার সমর্থনের কারণেই মা কঠিন কিছু কাজ শেষ করতে পেরেছেন। তিনি যা করেছেন তা আমার কাছে বিস্ময়কর।

ব্রিটিশ জনগণ এবং রাজপরিবারের পাশাপাশি শোক প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের সাধারণ মানুষ। তারা প্রয়াত ফিলিপের প্রতি শ্রদ্ধা জানান।

ব্রিটিশ এক নাগরিক জানান, তিনি এমন একজন মানুষ ছিলেন যাকে গভীরভাবে সম্মান জানানো যায়। তিনি একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন এবং ইতিহাসের স্বাক্ষী ছিলেন। এটা সত্যিই খুবই দুঃখের। আমি ভাবতেই পারছি না যে তিনি চলে গেছেন। এটা আসলেই শোকের একটা খবর।

সাধারণ মানুষের পাশাপাশি ফিলিপের মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়ে তার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন বিশ্ব নেতারাও। এক বিবৃতিতে সাধারণ মানুষের জন্য ফিলিপের কর্মময় জীবনের কথা স্মরণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শোক জানিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন।

এক টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিটিশ প্রিন্সের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন। সামাজিক কাঠামো উন্নয়নে তার ভূমিকার কথাও স্মরণ করেন ভারতীয় প্রধানমন্ত্রী।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, প্রিন্স ফিলিপ মারা যাওয়ায় একজন দায়িত্বশীল মানুষকে হারাল বিশ্ব। একজন কাজের মানুষ ছিলেন তিনি। দায়িত্বশীলতার যদি কোনো উদাহরণ দেওয়া হয় তাহলে প্রিন্স ফিলিপের নামটাই আগে আসবে। কানাডার জনগণের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা জানাই।

প্রিন্স ফিলিপের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এক বার্তায়, ফিলিপের বর্ণাঢ্য জীবনের কথা স্মরণ করেন তিনি।

ফিলিপের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ ছাড়া মেক্সিকো, স্পেন, ইসরাইলসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান শোক জানিয়েছেন প্রিন্স ফিলিপের মৃত্যুতে।

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ মারা গেছেন। শুক্রবার (০৯ এপ্রিল) এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে বাকিংহ্যাম প্যালেস। দীর্ঘদিন ধরে নানা অসুস্থতায় ভুগছিলেন ৯৯ বছর বয়সী প্রিন্স ফিলিপ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা