আন্তর্জাতিক

বিশ্বে করোনার থাবায় ২৯ লাখ মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বিশ্বের ১৩ কোটি ৫২ লাখ ৯৭ হাজার ৬৪ জন মানুষ। এর মধ্যে মারা গেছেন ২৯ লাখ ২৮ হাজার ৫৭৫ জন। আর স্বস্তির খবর এই যে, এ পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১০ কোটি ৮৮ লাখ ৬০ হাজার ৯০২ জন।
শনিবার সকালে করোনাভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন তিন কোটি ১৮ লাখ ২ হাজার ৭৭২ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৭৪ হাজার ৮৪০ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৪৩ লাখ ৪৬ হাজার ৭৬৬ জন।

আক্রান্তে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে সংক্রমিত হয়েছেন এক কোটি ৩৩ লাখ ৭৫ হাজার ৪১৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে তিন লাখ ৪৮ হাজার ৯৩৪ জনের। তবে ১ কোটি ১৭ লাখ ৯১ হাজার ৮৮৫ জন সুস্থ হয়েছেন।

আক্রান্তে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ৩২ লাখ ২ হাজার ৭৮৩ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৬৮ হাজার ৪৪৭ জন। আর সুস্থ হয়েছেন এক কোটি ১৯ লাখ ৮৭ হাজার ৯৪০ জন।

ফ্রান্সে করোনায় সংক্রমিত হয়েছেন ৪৯ লাখ ৮০ হাজার ৫০১ জন। এর মধ্যে মারা গেছেন ৯৮ হাজার ৩৯৫ জন। আর সুস্থ হয়েছেন ৩ লাখ ৩ হাজার ৬৩৯ জন।

এদিকে তালিকায় পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৬ লাখ ২৩ হাজার ৯৮৪ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ ২ হাজার ২৪৭ জন। এরই মধ্যে ৪২ লাখ ৪৮ হাজার ৭০০ জন সুস্থ হয়েছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়...

ঢাকা ক্লাবের সামনে গ্রেপ্তার হলেন আ’লীগের কেন্দ্রীয় নেতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শি...

সাত লাখ ছাড়িয়েছে রুশ সেনার প্রাণহানি

ইউক্রেনের বিরুদ্ধে চলমান দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধে রুশ সামরিক বাহিনীর ক্ষয়ক্ষত...

শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলেই গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

বাংলাদেশের সীমানায় ঢুকলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ...

জিটিসি কর্তৃক পাথর খনি শ্রমিকদের সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি প্রকল্পে কর্মরত...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

সৌদির তেল স্থাপনা ও আর্থিক কেন্দ্রে হামলা হুতিদের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আবারও নতুন মাত্রা পেয়েছে। ইয়েমেনভিত্তিক হুতি আন্দোলন...

নারীর প্রতি সহিংসতা রোধে নোয়াখালীতে মানববন্ধন

নারীর প্রতি সহিংসতা বন্ধ, অপরাধীদের দ্রুত বিচার, ভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা