আন্তর্জাতিক

ইথিওপিয়া সীমান্তে সংঘর্ষে নিহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক : ইথিওপিয়ার সীমান্তবর্তী সোমালি ও আফতার অঞ্চলে সংঘর্ষে কমপক্ষে ১০০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। দেশটিতে আগামী জুনে জাতীয় নির্বাচনের আগে সর্বশেষ এ সহিংসতা দেখা গেল।

আফতার অঞ্চলের ডেপুটি পুলিশ কমিশনার আহমেদ হুমেদ বলেন, গত শুক্রবারে শুরু হওয়া সংঘর্ষে এ পর্যন্ত ১০০ জনের বেশি বেসামরিক মানুষ প্রাণ হারালেন। সোমালির আঞ্চলিক বাহিনীগুলোকে এ সহিংসতার জন্য দায়ী করেন তিনি।

এদিকে সোমালি অঞ্চলের এক মুখপাত্র আলি বেদেল জানান, শুক্রবারে ২৫ জন নিহত হয় এবং পরবর্তী সময়ে একই বাহিনীর আক্রমণে মঙ্গলবার অসংখ্য বেসামরিক মানুষ প্রাণ হারান।

দেশটির প্রধানমন্ত্রী আবী আহমেদের সরকার টাইগ্রয় অঞ্চলে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন আর তখনি সহিংসতা তীব্র আকার ধারণ করছে। ২০১৯ সালের শান্তি পুরষ্কার জয়ী আবী কিভাবে দেশকে একত্রিত রাখতে পারেন সেটাই এখন দেখার বিষয়।

ইথিওপিয়ার ভঙ্গুর ঐক্য, পুনরুত্থিত আঞ্চলিক এবং জাতিগত ভিত্তিক দলগুলির সামনে আসন্ন নির্বাচনকে লিটমাস টেস্ট হিসেবে গন্য করা হচ্ছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা