আরও দুই মেয়াদ ক্ষমতায় থাকবেন পুতিন
আন্তর্জাতিক

আরও দুই মেয়াদ ক্ষমতায় থাকবেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : আরো দুই মেয়াদে ক্ষমতায় থাকার ব্যবস্থা পাকাপোক্ত করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (০৫ এপ্রিল) একটি বিলে স্বাক্ষর করার মধ্য দিয়ে তিনি বিষয়টিকে চূড়ান্ত করলেন।

দেশটির গণমাধ্যম আনাদোলুলের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

২০০০ সাল থেকে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ভ্লাদিমির পুতিন। তার বর্তমান মেয়াদ শেষ হবে ২০২৪ সালে। নতুন বিলে স্বাক্ষর করার মধ্য দিয়ে এখন তিনি ২০৩৬ সাল পর্যন্ত রাশিয়ার ক্ষমতায় থাকার পথ চূড়ান্ত করলেন।

পরবর্তীতে যারা রাশিয়ার প্রেসিডেন্ট হতে চান তাদের জন্য বিলটিতে কয়েকটি অতিরিক্ত যোগ্যতাও অন্তর্ভুক্ত করা হয়েছে। সেগুলো হলো- প্রেসিডেন্ট প্রার্থীর বয়স নূন্যতম ৩৫ বছর হতে হবে। রাশিয়ায় জন্ম, বেড়ে ওঠা এবং অন্তত ২৫ বছর দেশটিতে বসবাসের অভিজ্ঞতা থাকতে হবে। অবশ্যই একমাত্র রুশ নাগরিক হতে হবে।

আর যারা রাশিয়ার পাশাপাশি অন্য কোনও দেশের নাগরিক অথবা বিদেশে অনুমতি নিয়ে বৈধভাবে বসবাস করছেন, তারা প্রেসিডেন্ট পদের জন্য আবেদন করতে পারবে না।

এই বিধানটি রাশিয়ানদের ক্ষেত্রে প্রযোজ্য নয় যারা এর আগে এমন কোনও রাষ্ট্রের নাগরিক ছিল বা এটির কিছু অংশ ফেডারেল সাংবিধানিক আইনের অধীনে রাশিয়ান ফেডারেশনে গৃহীত হয়েছিল।

গত বছর সাংবিধানিক সংশোধনী নিয়ে রাশিয়া সরকার ভোটের আয়োজন করেছিল। বর্তমানে দেশটির আইনপ্রণেতারা সংবিধানের নতুন সংস্করণের সঙ্গে সামঞ্জস্য রেখে বিদ্যমান আইন তৈরি করছেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা