আন্তর্জাতিক

কসোভোর নতুন প্রেসিডেন্ট ভিজোসা ওসমানি

আন্তর্জাতিক ডেস্ক : কসোভোর নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ভিজোসা ওসমানি। দেশটির পার্লামেন্টের সদস্যরা ভোটের মাধ্যমে রোববার (৪ এপ্রিল) তাকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেন। এরপর পার্লামেন্টেই শপথ নেন তিনি। আগামী পাঁচ বছর দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করবেন এই নারী রাজনীতিক।

যুদ্ধোত্তর কসোভোর সপ্তম প্রেসিডেন্ট এবং দ্বিতীয় নারী নেত্রী ভিজোসা ওসমানি। ৩৮ বছর বয়সী ওসমানি দেশটির পার্লামেন্টের সাবেক স্পিকার।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, কসোভোর পার্লামেন্টের আসন সংখ্যা ১২০টি। নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে পার্লামেন্টে টানা দু’দিন ধরে নজিরবিহীন বিশেষ অধিবেশন চলছিল। তৃতীয় দফা ভোটাভুটিতে ৭১ জন পার্লামেন্ট সদস্য ভিজোসা ওসমানির পক্ষে ভোট দেন। বাতিল হয় ১১টি ভোট। এছাড়া দু’টি বিরোধী দল এবং জাতিগত সার্বীয় সংখ্যালঘু দল এই ভোটাভুটি বয়কট করে।

গত নভেম্বরে প্রেসিডেন্ট পদ থেকে হাশিম থাচি পদত্যাগ করলে সাময়িক ভাবে ওই পদে আসীন হন ভিজোসা ওসমানি। হাশিম থাচি কসোভোর স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু গত বছর হেগের বিশেষ আদালতে তার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগের সম্মুখীন হলে পদত্যাগ করেন তিনি।

২০০৮ সালে সার্বিয়া থেকে স্বাধীন হওয়া কসোভোর আয়তন ১০ হাজার ৮৮৭ বর্গকিলোমিটার। রাজধানী প্রিস্টিনা। প্রধান ভাষা আলবেনীয় ও সার্বীয়। কসোভোর জনসংখ্যা ১৯ লাখ ৭ হাজার ৫৯২ জন। যার মধ্যে মুসলমান রয়েছে ৯৫.৬ শতাংশ, রোমান ক্যাথলিক ২.২, অর্থোডক্স ১.৫।

যুদ্ধবিধ্বস্ত দেশটি এখন নিজেদের নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। সার্বদের হাতে ধ্বংস হওয়া ইসলামি সংস্কৃতি ও ঐতিহ্য ফিরিয়ে আনা এবং ধর্মীয় অবকাঠামোর পুনর্র্নিমাণের কাজ শুরু করেছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা