আন্তর্জাতিক

চীন করোনা ভাইরাসের রহস্য উদঘাটনে বিশ্ব স্বাস্থ সংস্থাকে তথ্য দেয়নি

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসের উৎস অনুসন্ধানে গবেষণার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে প্রতিনিধি দল চীনে গিয়েছিল তাদেরকে এ মহামারী নিয়ে সব তথ্য দেওয়া হয়নি বলে জানিয়েছেন ডব্লিউএইচওর মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়াসুস।

২০১৯ সালের শেষের দিকে চীনের উহান শহর থেকে সারা বিশ্বে করোনা মহামারী ছড়িয়ে পড়ে। ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম শনাক্ত হওয়ার এক বা দুই মাস আগে থেকে এটি ছড়ানো শুরু হয়েছিল বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি খসড়া রিপোর্টে বলা হয়েছিল।

ঠিক কোথায় থেকে এ রোগ মানবদেহে প্রবেশ করেছে তা জানতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাধীন গবেষকদের একটি দল গত জানুয়ারিতে চীনে যায় এবং ৪ সপ্তাহ ধরে উহানের ভেতরে ও চারপাশে অনুসন্ধান চালায়। চীন তাদেরকে একেবারে প্রাথমিক তথ্য (র ডেটা) দেয়নি বলে জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক।

যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য পশ্চিমা দেশ চীনকে দ্রুত বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষক দলকে সব জায়গায় স্বাধীনভাবে অনুসন্ধান চালানোর এবং সব তথ্য প্রদানের আহ্বান জানিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, খুব সম্ভবত ভাইরাসটি বাদুড় থেকে অন্য প্রাণী হয়ে মানব দেহে প্রবেশ করেছে। সেখানে আরও বলা হয় গবেষণাগার থেকে ভাইরাস ছড়ানোর সম্ভাবনা খুবই কম’।

চীনের বিজ্ঞানী এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বাধীন দল যৌথভাবে এই প্রতিবেদন তৈরি করেছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদলের একজন এরই মধ্যে বলেছেন, চীন করোনা শনাক্তের একেবারে শুরুর দিকের প্রাথমিক তথ্য তাদের দিতে অস্বীকৃতি জানিয়েছে। যে কারণে, কিভাবে এই মহামারী বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে তা বুঝতে পারা তাদের জন্য অনেক বেশি জটিল হয়ে পড়ছে।

মঙ্গলবার তেদ্রোস বলেন, দলের সঙ্গে আমার আলাপ হয়েছে। তারা বলেছেন, তারা প্রাথমিক তথ্য পাওয়ার ক্ষেত্রে বেশ অসুবিধার সম্মুখীন হয়েছেন। আমি ভবিষ্যতে আরও সময় নিয়ে আরও বিস্তৃত তথ্য বিনিময়ের মাধ্যমে আরও সহযোগিতামূল গবেষণা দেখতে চাই।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা