আন্তর্জাতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন চায় ইমরান খান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক সামনে এগিয়ে নিতে প্রচেষ্টা অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী গত সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় ইমরান খান তাকে এই নির্দেশনা দেন।

ঢাকায় পাকিস্তানের হাইকমিশনের প্রেস উইং থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সাক্ষাতে প্রধানমন্ত্রী ইমরান খানকে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে ব্রিফ করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী।

প্রধানমন্ত্রী ইমরান খান তার হাই কমিশনারকে দ্বিপক্ষীয় সম্পর্ক সামনে এগিয়ে নিতে প্রচেষ্টা অব্যাহত রাখার নির্দেশনা দেন। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বাংলাদেশের নেতৃবৃন্দ এবং জনগণের প্রতি শুভেচ্ছা জানান। এর আগে গত ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে তিনি এ শুভেচ্ছা জানান। চিঠিতে প্রধানমন্ত্রীকে পাকিস্তান সফরের আমন্ত্রণও জানান ইমরান খান। এর দু’দিন আগে পাকিস্তানের প্রজাতন্ত্র দিবসে ইমরান খানকে চিঠি লেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা