আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান সম্পর্কে শান্তির বার্তা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিঠি পাওয়ার পর ফের ভারত-পাকিস্তানের মধ্যে শান্তি বজায় রাখা নিয়ে উদ্যোগী হলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। মোদির চিঠির উত্তর দিলেন তিনি। জন্মলগ্ন থেকে ভারত বিরোধিতাই পাকিস্তানের ওয়ান পয়েন্ট এজেন্ডা। একাধিক যুদ্ধে হার ও বাংলাদেশের জন্মের ক্ষত নিয়েও ভারতকে রক্তাক্ত করতে মরিয়া দেশটি।

তবে বর্তমানে পরিস্থিতি পাল্টিয়েছে। আন্তর্জাতিক চাপ ও নয়াদিল্লির জবাবে একাধিকবার শান্তির বার্তা দিয়েছেন পাক সেনাপ্রধান থেকে প্রধানমন্ত্রী। তাতেই সাড়া দিয়ে পাকিস্তান দিবস উপলক্ষে ইমরান খানকে চিঠি লিখেছিলেন মোদি। জানিয়েছিলেন, প্রতিবেশী দেশটির সঙ্গে ভাল সম্পর্ক চায় ভারত।

চিঠিতে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নত করার বার্তা দিয়েছিলেন তিনি। এবার তাতেই ইতিবাচকভাবে সাড়া দিলেন ইমরান খান। ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বার্তা দিলেন চিঠিতে।

চিঠিতে পাক প্রধানমন্ত্রী লিখেছেন, “ভারতসহ প্রতিটি প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গেই শান্তিপূর্ণ সহাবস্থান চায় পাকিস্তান। দক্ষিণ এশিয়ার দেশগুলো নিজেদের মধ্যে সম্পর্ক ভাল থাকলে তবেই ভারত ও পাকিস্তানের মধ্যে সমস্ত ইস্যুর সমাধান করা সম্ভব।

যার মধ্যে অন্যতম জম্মু ও কাশ্মীর সমস্যা।” একইসঙ্গে করোনা মহামারীর সঙ্গে ভারতীয়দের লড়াইকেও অভিনন্দন জানিয়েছেন ইমরান। সম্প্রতি ইস্তানবুলে ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সাক্ষাৎ হয়েছিল। যদিও আলাদা করে কোনও বৈঠক হয়নি। তবে তারপরই ইমরানের এই চিঠি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা