আন্তর্জাতিক

বিজেপির বিরুদ্ধে আমি একাই ১শ' : মমতা

আন্তর্জাতিক ডেস্ক : তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বলেছেন, বিজেপির বিরুদ্ধে আমি একাই একশ'।

রোববার ( ২৮ মার্চ) চণ্ডীপুরে তৃণমূল প্রার্থী চলচ্চিত্র অভিনেতা সোহমের পক্ষে নির্বাচনী জনসভায় বক্তব্যে তিনি এ কথা বলেন।

মমতা বিজেপির বিরুদ্ধে হুঙ্কার দিয়ে বলেন, ২ মে বাংলায় আরেকটি দোলযাত্রা হবে। সবুজ আবিরে দোলযাত্রা। এই আসনে মমতার প্রার্থী সোহম।

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথম ধাপের ভোট গ্রহণ শেষে সবার নজর এবার নন্দীগ্রামে। ১ এপ্রিল দ্বিতীয় ধাপে নন্দীগ্রাম আসনে ভোট গ্রহণ হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে এ আসনে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন তারই এক সময়ের শিষ্য শুভেন্দু অধিকারী। এখন চলছে দুই প্রার্থীর কথার লড়াই।

বিজেপির হয়ে শুভেন্দুর পক্ষে নন্দীগ্রাম নিয়ে সরব রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডাসহ দলটির শীর্ষ নেতারা। তবে আত্মবিশ্বাসী মমতা বলছেন, তাদের বিরুদ্ধে আমি একাই ১০১।

চণ্ডীগ্রামের জনসভা শেষ করে মমতা সরাসরি নন্দীগ্রামে যান। সেখানে বাড়ি ভাড়া নিয়ে অবস্থান নিয়েছেন। নিজের আসনে নির্বাচনী প্রচারের বাকি দু'দিন মানুষের কাছে সরাসরি ভোট চেয়ে কাটাবেন বলে জানিয়েছেন মমতা।

এদিকে রোববার দিল্লিতে সংবাদ সম্মেলন করে তৃণমূল ও মমতাকে একহাত নিয়েছেন বিজেপির সাবেক সভাপতি অমিত শাহ। তিনি দাবি করেন, বাংলায় বিজেপির জয় হবেই। প্রথম দফার ৩০ আসনের মধ্যে ২৬টি পাবেন তারা।

অমিত শাহ বলেন, নন্দীগ্রামের মানুষকে বলতে চাই, নন্দীগ্রামে পরিবর্তন হলেই পুরো বাংলাতেই পরিবর্তন হয়ে যাবে। তাদের কাছে আমার আবেদন, নন্দীগ্রাম থেকেই পরিবর্তন শুরু হোক।

পশ্চিমবঙ্গ বিধানসভায় এবার আট ধাপে ভোট গ্রহণ হচ্ছে। প্রথম দফায় মানুষ স্বতঃস্ম্ফূর্তভাবে ভোট দিয়েছেন। নির্বাচন কমিশনের মতে, ভোট পড়েছে প্রায় ৮০ শতাংশ। নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অবশ্য এবার শুরু থেকেই মমতা নারী ভোটারদের টার্গেট করে প্রচার চালাচ্ছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা