আন্তর্জাতিক

একদিনে আরও ৭ হাজার মৃত্যু, শনাক্ত ৫ লাখ

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বর্তমানে সারাবিশ্বে এই ভাইরাসে শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৭৭ লাখ ৬২ হাজার ৬৫৬ জন। এর মধ্যে মারা গেছেন ২৭ লাখ ৯৫ হাজার ৮৭২ জন। সুস্থ হয়েছেন ১০ কোটি ২৯ লাখ ৪৬ হাজার ৮৩১ জন।

সোমবার (২৯ মার্চ) সকাল ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।

তাদের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত ৫ লাখ ৬২ হাজার ৫২৬ জন মারা গেছেন। এছাড়া করোনা শনাক্ত হয়েছেন ৩ কোটি ৯ লাখ ৬২ হাজার ৮০৩ জন। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৩৪ লাখ ১০ হাজার ৮৮৪ জন। বিশ্বে শনাক্তের দিক দিয়ে এটিই কোনো দেশে সর্বোচ্চ।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্ত এবং মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ২৫ লাখ ৩৪ হাজার ৬৮৮ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ১২ হাজার ২৯৯ জনের। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৯ লাখ ১২ হাজার ৯৪১ জন।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। এশিয়ার মধ্যে ভারতই হচ্ছে করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশ। ভারতে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ কোটি ২০ লাখ ৩৯ হাজার ২১০ জন। মারা গেছেন ১ লাখ ৬১ হাজার ৮৮১ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ১৩ লাখ ৫৩ হাজার ৭২৭ জন।

এরপর শনাক্তের দিক থেকে তালিকায় রয়েছে যথাক্রমে ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, ইতালি, স্পেন, তুরস্ক ও জার্মানি। আর তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা