অ্যাস্ট্রাজেনেকার টিকা স্থগিত না করার আহ্বান 
আন্তর্জাতিক

অ্যাস্ট্রাজেনেকার টিকা স্থগিত না করার আহ্বান 

আন্তর্জাতিক ডেস্ক : অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা আবিষ্কৃত করোনাভাইরাসের টিকা প্রয়োগ স্থগিত না করার আহবান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইউরোপের কয়েকটিসহ বেশ কিছু দেশ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়া স্থগিত করার সিদ্ধান্তের পর সংস্থাটির পক্ষ থেকে এমন আহবান জানানো হয়।

জার্মানি, ফ্রান্স, ইতালি ও স্পেনও তাদের পূর্বসতর্কতার অংশ হিসেবে এ টিকা প্রয়োগ স্থগিত রাখার কথা জানিয়েছে। এমন প্রেক্ষাপটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকা বিশেষজ্ঞদের বৈঠকে বসার কথা রয়েছে। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ আলাদাভাবে বৈঠকে বসবে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ) এবং এ বিষয়ে বৃহস্পতিবারের মধ্যে একটি সিদ্ধান্ত তারা নেবে বলে আশা করা হচ্ছে।

ইউরোপে টিকা দেয়ার পর রক্ত জমাট বাঁধার কয়েকটি ঘটনা ঘটেছে। সংস্থাটির দাবি, টিকার সাথে ব্লাড ক্লট বা রক্ত জমাট বাঁধার কোন প্রমাণ তারা পায়নি।

ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের প্রায় ১ কোটি ৭০ লাখ মানুষ ইতোমধ্যেই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণ করেছে। অ্যাস্ট্রাজেনেকা বলেছেন এর মধ্যে রক্ত জমাট বাঁধার ঘটনা চল্লিশটিরও কম।

জার্মানির স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছে দেশটির ভ্যাকসিন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী তারা তাৎক্ষণিকভাবে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়া বন্ধ করতে যাচ্ছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলেন, "এ সিদ্ধান্তের কারণ হলো সেরেব্রাল ভেইন থ্রমবোসিস-এর কয়েকটি খবর যার সাথে অ্যাস্ট্রাজেনেকার টিকার যোগসূত্র আছে। নতুন ঘটনা গুলোর প্রেক্ষাপটে পল এরলিখ ইন্সটিটিউট (জার্মানি ভ্যাকসিন কর্তৃপক্ষ) পরিস্থিতি পর্যালোচনা করে টিকাদান স্থগিত রাখার সুপারিশ করেছে। আমরা সবাই এ সিদ্ধান্তের পরিণতি সম্পর্কে সচেতন এবং আমরা খুব সহজেই এ সিদ্ধান্ত নেইনি।"

এর পরেই ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ নতুন সিদ্ধান্ত না আসা পর্যন্ত টিকাদান স্থগিত ঘোষণা করেন। অন্যদিকে ইতালি মেডিসিন এজেন্সি অ্যাস্ট্রাজেনেকার টিকার কয়েকটি ব্যাচের ওপর নিষেধাজ্ঞা বাড়িয়েছে। আর স্পেনের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন তার দেশে টিকাদান অন্তত দু সপ্তাহের জন্য বন্ধ রাখবে।

এর আগে নেদারল্যান্ডও ২৯ মার্চ পর্যন্ত এ টিকা দেয়া স্থগিত করেছে।

অস্ট্রিয়াসহ কয়েকটি ইউরোপীয় দেশ পূর্বসতর্কতার অংশ হিসেবে অ্যাস্ট্রাজেনেকার টিকার নির্দিষ্ট ব্যাচের টিকা দেয়া স্থগিত করেছে।

অন্যদিকে থাইল্যান্ড মঙ্গলবার থেকে এ টিকা দেয়া আবার শুরুর ঘোষণা দিয়েছে। কানাডার প্রধানমন্ত্রী বলেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশ্বস্ত করেছেন যে অ্যাস্ট্রাজেনেকাসহ যেসব টিকা সেখানে দেয়া হচ্ছে তার সবই নিরাপদ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ক্রিস্টিয়ান লিন্ডমেয়ার বলেছেন খবরগুলো তারা তদন্ত করেছেন। আজ পর্যন্ত এসব ঘটনার সাথে টিকার কোন সম্পর্ক পাওয়া যায়নি এবং ভাইরাস থেকে গুরুতর রোগ থেকে রক্ষা ও জীবন বাঁচানোর জন্য টিকা দেয়া অব্যাহত রাখা গুরুত্বপূর্ণ"।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা