আন্তর্জাতিক

মোদি-মুখ্যমন্ত্রীদের ভার্চ্যুয়াল বৈঠক বুধবার

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ৫ রাজ্যে চলছে নির্বাচনী প্রচার-প্রচারণা। আর এরইমধ্যে করোনার প্রসার চিন্তার ভাঁজ ফেলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কপালে। উদ্বিগ্ন প্রধানমন্ত্রী জরুরি ভার্চ্যুয়াল বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রীদের সঙ্গে।

আগামীকাল বুধবার (১৭ মার্চ) এই বৈঠক হবে। দেশে বছরের প্রথমদিকে করোনা সংক্রমণ নেমে এসেছিলো ১০ হাজারের নিচে। অথচ সোমবার ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ২৯১ জন। গত ৮৫ দিনের মধ্যে এটি সর্বোচ্য।

২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৮৮ জনের। করোনায় ভারতে মোট মৃতের সংখ্যা ১ লাখ ৫৮ হাজার ৭২৫ জন।

করোনার এই দ্রুত বিস্তারে ৭৮.৬১ শতাংশ আক্রান্ত হয়েছে ৫টি রাজ্যে। রাজ্যগুলি হল মহারাষ্ট্র, পাঞ্জাব, কর্ণাটক, গুজরাট এবং তামিলনাড়ু।

মঙ্গলবার (১৬ মার্চ) থেকে নাগপুর সিটিতে শুরু হচ্ছে লকডাউন। এই অবস্থায় কর্তব্য নির্ধারণের জন্যে প্রধানমন্ত্রীর এই বৈঠক। ভারতে করোনা ভ্যাকসিন এসে যাওয়ার পর বল্গাহীন জীবন যাপন নাকি নতুন কোনও স্ট্রেইন -বিজ্ঞানীরা এখন সেই পরীক্ষা চালাচ্ছেন। মোদি বুধবারের বৈঠকে কি ফতোয়া দেন তার দিকে তাকিয়ে গোটা দেশ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা