আন্তর্জাতিক

আর্জেন্টিনার প্রেসিডেন্টের গাড়িতে হামলা

আন্তর্জাতিক ডেস্ক: আর্জেন্টিনার প্রেসিডেন্টের গাড়িতে বিক্ষোভকারীরা হামলা চালিয়েছে। দেশটির সরকার বিরোধী একদল বিক্ষোভকারী প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে বহনকারী একটি গাড়িতে এই হামলা চালায়।

হামলাকারীরা আলবার্তোর গাড়িতে লাথি মারে এবং গাড়িটি লক্ষ্য করে পাথর ছুঁড়ে। দাবানলে ক্ষতিগ্রস্ত দেশটির একটি এলাকা পরিদর্শনকালে শনিবার (১৩ মার্চ) এ ঘটনা ঘটে।

দক্ষিণের পাতাগোনিয়া অঞ্চলে লাগো পিউলো শহরে একটি কমিউনিটি সেন্টার থেকে বের হয়ে বিক্ষোভকারীদের ভিড়ের মধ্য দিয়ে যাওয়ার সময় এই হামলার শিকার হন প্রেসিডেন্ট আলবার্তো। এ সময় বিক্ষোভকারীরা প্রেসিডেন্টকে বহনকারী গাড়িটির গতি রোধ করে গাড়িতে লাথি মারে এবং পাথর ছুড়ে, এতে গাড়ির জানালার গ্লাস ভেঙ্গে যায়। টিভি খবরের ফুটেজে এ দৃশ্য দেখা যায়।

শহরটি ঘিরে প্রদেশটির কথা উল্লেখ করে তিনি লিখেছেন, ‘আমি নিশ্চিত চুবুতের লোকেরা কিংবা যারা আমাদের প্রিয় আর্জেন্টিনায় বাস করেন তারা এ হামলায় অংশ নেয়নি।’

বিক্ষোভকারীরা পুলিশ প্রহরায় প্রেসিডেন্টকে বহনকারী মিনিবাসটি গতিরোধ করে হামলা চালায়। এ সময় প্রেসিডেন্টের সফরসঙ্গীদের বহনকারী গাড়িগুলো একটু দূরে ছিল। তবে গাড়িগুলো কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় প্রেসিডেন্টের গাড়িবহর দ্রুত ভিড়ের মধ্য থেকে বেড়িয়ে যেতে সক্ষম হয়।

ক্লারিন পত্রিকার খবরে বলা হয়, চিবুত প্রদেশে খনি প্রকল্পের প্রতিবাদে স্থানীয় জনতা বিক্ষোভ করছিল। পাতাগোনিয়া এবং প্রদেশের গভর্নর এই খনি প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন।

শুক্রবার (১২ মার্চ) কর্মকর্তারা জানান, কয়েকদিন ধরে পাতাগোনিয়া দাবানলে জ্বলছে, এতে ১ জনের মৃত্যু এবং ১১জন আহত হয়েছে। অনেক এলাকাবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। আগুনে প্রায় দুইশ' ঘরবাড়ি ধ্বংস হয়েছে। গভর্নর বলেছেন, কয়েকটি শহরে পানি ও বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। খবর-বাসস।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা