আন্তর্জাতিক

জর্ডানে অক্সিজেন স্বল্পতায় ৮ রোগীর মৃত্যু, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক : ডর্জানের একটি সরকারি হাসপাতালে অক্সিজেন স্বল্পতার কারণে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ৮ রোগীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিহত রোগীদের স্বজনরা বিক্ষোভ করেছেন। ঘটনার পর পর দায় স্বীকার করে পদত্যাগ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী নাথির ওবেইদাত। বরখাস্ত করা হয়েছে হাসপাতালের ডিরেক্টরকেও। খবর আল জাজিরার।

রাজধানী আম্মান থেকে ১৩ কিলোমিটার দূরে অবস্থিত আল সল্ট শহরের একটি সরকারি হাসপাতালে এই ঘটনা ঘটে। ঘটনার পর ৮ রোগীর দেড় শতাধিক আত্মীয়-স্বজন হাসপাতালে বিক্ষোভ করেন। জর্ডানের প্রধানমন্ত্রী বশির আল খাসাওনেহ এই ঘটনার সুষ্ঠ তদন্তের নির্দেশ দিয়েছেন।

ঘটনার পর পরই জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহতদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে সমবেদনা জ্ঞাপন করেছেন।

এক ভিডিও ফুটেজে হাসাপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তাকে খুব রাগান্বিত হতে দেখা যায়। এ সময় তাকে হাসপাতালের ডিরেক্টর সঙ্গে উচ্চস্বরে কথা বলতেও দেখা যায়। তিনি বলছিলেন, ‘কিভাবে এই ধরনের ঘটনা ঘটলো? এটা মেনে নেওয়া যায় না।’

হাসাপাতালে গিয়ে তিনি বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলেন। কিভাবে কি হয়েছে সেটা শোনেন। এরপর তিনি হাসপাতালের ডিরেক্টরকে বরখাস্তের নির্দেশ দেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা যায় ওই হাসপাতালে শনিবার সকাল ৬টা থেকে অক্সিজেন স্বল্পতা শুরু হয়। যেটা চলে সকাল ৮টা পর্যন্ত। এই সময়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ৮ জনের মৃত্যু হয়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা