আন্তর্জাতিক

মমতার উপরে হামলার কোন প্রমাণ নেই

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে ভোটের প্রচারের সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আহত হওয়ার ঘটনায় সেখানকার নির্বাচন কমিশন শনিবার (১৩ মার্চ) প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে মমতা চোট পেয়ে দুর্ঘটনার শিকার বলে উল্লেখ করা হয়েছে। হামলার কোন প্রমাণ নেই। এই প্রতিবেদন বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে সেখানকার নির্বাচন কমিশনে জমা দিয়েছেন। এর আগে রাজ্যের মুখ্যসচিবের প্রতিবেদনেও হামলার কথা উল্লেখ ছিল না।

মুখ্যসচিবের প্রতিবেদনেও বলা হয়েছে, বিরুলিয়া বাজারে মমতা ভোটের প্রচার করছিলেন। ধীর গতিতে চলছিল গাড়ি। তখনই গাড়ির দরজা বন্ধ হয়ে যেতে পা চেপে যায় মুখ্যমন্ত্রীর। তবে কমিশন মনে করছে, ওই প্রতিবেদনে আরও তথ্য প্রয়োজন।

মুখ্যসচিবের কাছে দু'টি বিষয় জানতে চাওয়া হয়েছে। গাড়ির দরজায় কিভাবে ধাক্কা লাগল? আর দরজা বন্ধ হওয়ার কারণ কী? এদিকে, স্থানীয় পুলিশ সুপারের কাছেও ২৪ ঘণ্টার মধ্যে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে কমিশন। তিনি আট পাতার প্রতিবেদন পাঠিয়েছিলেন। তবে কমিশন একেবারে সময় ধরে ধরে মমতার কর্মসূচি জানতে চেয়েছে বলে সূত্রের খবর।

প্রসঙ্গত, ১০ মার্চ নন্দীগ্রামে মমতা ব্যানার্জি গাড়িতে বসেই দাবি করেছিলেন, ইচ্ছাকৃতভাবে চার-পাঁচ জন ধাক্কা দিয়ে গাড়ির দরজা বন্ধ করে দেয়। যদিও পরেরদিন মুখ্যমন্ত্রীর ভিডিওবার্তায় ষড়যন্ত্রের কথাই ছিল না। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে দলটির নেত্রীর উপরে হামলার অভিযোগ করে যাচ্ছে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা