আন্তর্জাতিক

যুক্তরাজ্যে নিযুক্ত রাষ্ট্রদূতকে তলব করেছে মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে নিযুক্ত নিজ দেশের রাষ্ট্রদূতকে তলব করেছে মিয়ানমার। দেশটিতে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে কথা বলা এবং ক্ষমতাচ্যুত ডি ফ্যাক্টো নেত্রী অং সান সু চির মুক্তি দাবি জানানোয় ওই রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। খবর বিবিসির।

কিয়াও জোয়ার মিন নামের ওই রাষ্ট্রদূত বলেন, দেশ বিভক্ত হয়ে পড়েছে এবং সেখানে গৃহযুদ্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। গত ১ ফেব্রুয়ারি দেশটির বেসামরিক সরকারকে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী।

সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে এক মাসের বেশি সময় ধরে মিয়ানমারজুড়ে বিক্ষোভ চলছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বেসামরিক সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে আসছেন।

এর আগে জাতিসংঘ মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে সাহসী বক্তব্য রাখায় মিয়ানমারের বিশেষ দূত কিয়াউ মোয়ে তানকে বহিষ্কার করা হয়। সংস্থাটির এক অধিবেশনে সামরিক বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি।

সাহসী এই দূত জাতিসংঘের কাছে আহ্বান জানিয়েছেন যে, তার দেশে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে সংস্থাটি যেন প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ গ্রহণ করে। স্বদেশের শাসকগোষ্ঠীর বিরুদ্ধে একজন রাষ্ট্রদূতের এমন অবস্থানকে নজিরবিহীন বলে উল্লেখ করেন বিশ্লেষকরা।

সে সময় তিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতা ফিরিয়ে না দেওয়া পর্যন্ত কোনো দেশেরই মিয়ানমারের সামরিক সরকারকে সহযোগিতা করা উচিত নয় বলে উল্লেখ করেন।

গত বছরের নভেম্বরে মিয়ানমারের সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয় অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। কিন্তু ভোটের ফলাফল সামনে আসার পর থেকেই নির্বাচনে জালিয়াতির অভিযোগ আনে সেনাবাহিনী। এই অভিযোগ এনেই বেসামরিক সরকারকে সরিয়ে দেয়া হয়।

আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাগুলোও বলছে তারা মিয়ানমারের নির্বাচনে কোনো অনিয়ম খুঁজে পায়নি। এমনকি দেশটির নির্বাচন কমিশনও জানিয়েছে যে, নির্বাচন সুষ্ঠু হয়েছে।

এদিকে মিয়ানমারে পুলিশ হেফাজতে অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির আরও (এনএলডি) এক নেতার মৃত্যু হয়েছে। সম্প্রতি ওই কর্মকর্তাকে পদচ্যুত করা হয়েছিল। সোমবার মধ্যরাতে এই সাবেক সাংসদকে গ্রেফতার করা হয়। এ নিয়ে সু চির দলের দু'জন নেতা বন্দি অবস্থায় পুলিশ হেফাজতে মারা গেলেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা