আন্তর্জাতিক

গিনিতে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯৮

আন্তর্জাতিক ডেস্ক : ইকুয়েটরিয়াল গিনিতে সিরিজ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯৮-তে পৌঁছেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

মঙ্গলবার (৯ মার্চ) এক প্রতিবেদনে বিবিসি জানায়, এ ঘটনায় আরও ৬১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২৯৯ জন হাসপাতালে ভর্তি।

দেশটির প্রধান শহর বাটার একটি সামরিক ঘাঁটিতে রোববার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ দুর্ঘটনার জন্য সেখানে ডিনামাইট মজুতে অব্যবস্থাপনা এবং স্থানীয় কৃষকদের আবর্জনা পোড়ানোকে দায়ী করছে কর্তৃপক্ষ।

সোমবার সারাদিন ঘটনাস্থলে উদ্ধারকাজ চালান স্বেচ্ছাসেবীরা। প্রথমে আনুমানিক ৩১ জনের মৃত্যুর কথা বলা হলেও পরে সেই ধারণারও তিনগুণ মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে তিনটি শিশুকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট টেয়োডোরো ওবিয়াং এনগুয়েমা জানান, এ দুর্ঘটনায় শহরের প্রতিটি বাড়ি এবং ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এক বিবৃতিতে তিনি এ ঘটনার জন্য ডিনামাইট সংরক্ষণ ও দেখাশোনায় নিয়োজিতদের অবহেলাকে দায়ী করেছেন।

প্রেসিডেন্ট আরও বলেন, ফসলের জমি পরিষ্কারের জন্য স্থানীয় কৃষকদের লাগানো আগুন না নেভানোর কারণেই এই আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতি সামলে উঠতে তিনি আন্তর্জাতিক সহায়তার আবেদন করেছেন।

এদিকে, একাধিক টুইট করে স্বাস্থ্যকর্মীদের বাটা রিজিওনাল হাসপাতালে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, আহতদের প্রচুর রক্ত প্রয়োজন। যারা রক্ত দিতে আগ্রহী তারা যেন যোগাযোগ করেন। এছাড়া গুরুতর এবং খুব বেশি গুরুতর আহতদের চিকিৎসার জন্য তিনটি হাসপাতাল বরাদ্দ করা হয়েছে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

স্থানীয় বাসিন্দা টিওডোরো নিগমা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, তারা হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং কালো ধোঁয়া দেখতে পান। পরে আরও কয়েক দফায় বিস্ফোরণ হয়। ফলে গোটা এলাকায় ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে।

দেশটিতে দায়িত্বরত ফ্রান্সের রাষ্ট্রদূত অলিভিয়ার ব্রোচেনিন এ ঘটনাকে বড় বিপর্যয় আখ্যায়িত করে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এছাড়া স্পেনের রাষ্ট্রদূত তাদের দেশের নাগরিকদের ঘরে অবস্থান করার নির্দেশনা দিয়েছেন। ইকুয়েটোরিয়াল গিনি ১৯৬৮ সালে স্বাধীনতা অর্জন করে। এর আগ পর্যন্ত দেশটি স্প্যানিশ উপনিবেশ ছিল।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা