আন্তর্জাতিক

বিশ্বে ৩০ কোটির বেশি লোক টিকা নিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: সারাবিশ্বে ৩০ কোটিরও বেশি লোককে করোনার টিকা দেয়া হয়েছে। সরকার, বিশেষজ্ঞ ও গণমাধ্যমে প্রচারিত সংবাদ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা তাস এ কথা জানিয়েছে।

বিশ্বব্যাপী আনুমানিক ৩০ কোটি ১৪ লাখ লোককে করোনার টিকা দেয়া হয়েছে। করোনায় আক্রান্তের সংখ্যার চেয়ে তা আড়াইগুণ বেশি। অর্থাৎ বিশ্বের জনসংখ্যার ৩.৮ শতাংশ লোক করোনার টিকা পেয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনার বিরুদ্ধে হার্ড ইমিউনিটি গড়ে তুলতে বিশ্বের প্রায় ৭০ শতাংশ লোককে করোনার টিকা দিতে হবে।

ফেব্রুয়ারির শেষদিকে প্রতিদিন টিকা দেয়ার হার ৪.৪ শতাংশ হলেও এখন তা বেড়ে ৭.৪ শতাংশ হয়েছে।

বিশ্বে পাঁচটি দেশ টিকা দেয়ার ক্ষেত্রে শীর্ষ অবস্থানে রয়েছে। এসব দেশ হলো যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য, ভারত ও ব্রাজিল। বিশ্বে টিকা গ্রহণকারীদের ৫০ শতাংশই এসব দেশের।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা