আন্তর্জাতিক

ইসরাইলে টিকা দিতে কনসার্টের আয়োজন

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের তেল আবিবের একটি ফুটবল স্টেডিয়ামে কোভিড-১৯ মোকাবেলায় শুক্রবার (৫ মার্চ) কনসার্ট আয়োজন করে কয়েকশ মানুষকে টিকা দেয়া হয়েছে।

স্থানীয় পৌরসভা আয়োজিত চারটি কনসার্টের এটি প্রথম কনসার্ট। এদিকে ইসরাইল করোনাভাইরাস নিষেধাজ্ঞা অনেক শিথিল করেছে। খবর- এএফপি।

ইসরাইলি পপ তারকা ইভরি লাইডারের অনুষ্ঠানে অংশ নিতে ৩০ হাজার মানুষ ধারণ ক্ষমতাসম্পন্ন ব্লুমফিল্ড স্টেডিয়ামের মাঝখানে মাস্ক পরিহিত ৫০০ ভক্তকে বসে থাকতে দেখা যায়।

এ তারকা মাঠে পৌঁছানোর পর রিউত গোফার বলেন, ‘অনুষ্ঠানটি সত্যিই মনোমুগ্ধকর। আমি অনেক খুশি।’ তিনি আরো বলেন, ‘আমাদের স্বাভাবিক জীবনযাপনে ফেরার ক্ষেত্রে এটি সবেমাত্র শুরু বলে আমি আশা করছি।’

তৃতীয় দফার লকডাউনের পর গত ফেব্রুয়ারি থেকে ইসরাইল করোনাভাইরাস বিধিনিষেধ শিথিল করা শুরু করে। আর তখন থেকেই পর্যায়ক্রমে তারা বিভিন্ন শপিং মল, জিম, সুইমিং পুল, হোটেল ও কিছু সাংস্কৃতিক কেন্দ্র ফের খুলে দেয়।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা