আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে দলীয় প্রার্থী তালিকা প্রকাশ করলেন তৃণমূল সভানেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার( ৫ মার্চ) কলকাতায় দলীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন। রাজ্যে মোট ২৯৪ আসনের মধ্যে ২৯১ আসনে তৃণমূল প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এদের মধ্যে ৪২ জন মুসলিমকে প্রার্থী করা হয়েছে।

২৯৪ আসনের মধ্যে ৩টি আসন ছাড়া হয়েছে জোটসঙ্গী গোর্খা জনমুক্তি মোর্চার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় এবার তার পুরোনো কেন্দ্র ভবানীপুরের পরিবর্তে নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছেন। ভাবনীপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে শোভন দেব চট্টোপাধ্যায়কে।

২৯১টি আসনের মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৫০ জন। মুসলিম প্রার্থীর সংখ্যা ৪২। তফশিলি জাতি ৭৯ এবং তফশিলি উপজাতি সম্প্রদায় থেকে প্রার্থী করা হয়েছে ১৭ জনকে।

মমতা বলেন, ‘অনেককে আমরা আসন চাওয়ার পরও প্রার্থী করতে পারিনি। কারণ, আসন দেওয়ার ক্ষেত্রে অনেক কিছুই নির্ভর করে। আমার খুব পরিচিত, আমার সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করা কিছু লোককেও বাদ দিতে হয়েছে। আমরা ঠিক করেছি, এবার আমরা বিধান পরিষদ তৈরি করব। যারা বাদ পড়বেন, তাদের বিধান পরিষদে নিয়ে আসব।’

মমতা বিজেপিকে ইঙ্গিত করে বলেন, ‘আপনারা কেউ হিংস্র রাজনীতির কাছে মাথানত করবেন না। বাংলা বহিরাগত গুণ্ডাদের দিয়ে শাসন করতে দেবো না। শাসন করবে বাংলার মানুষ। যারা বাংলায় বাস করেন বা নির্বাচনের প্রচারের জন্য আসছেন আমি তাদের বহিরাগত বলছি না। সূত্র : আনন্দবাজার।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা