আন্তর্জাতিক

মিয়ানমার সেনা পরিচালিত ৫টি চ্যানেল বন্ধ করল ইউটিউব

আন্তর্জাতিক ডেস্ক : সেনা সরকারের বিরুদ্ধে বিবৃতি দেওয়ার পর দেশটির জাতিসংঘ দূতকে বহিষ্কার করে নতুন একজনকে দায়িত্ব দেওয়া হলে তিনিও পদত্যাগ করেছেন। ফলে আগেরজনই ওই দায়িত্বে বহাল থাকছেন। এদিকে গত বুধবার ৩৮ বিক্ষোভকারীকে হত্যার পর এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ওয়াশিংটনের মিয়ানমার দূতাবাস। রয়টার্স।

শুক্রবার (৫ মার্চ) ইউটিউব জানিয়েছে, কমিউনিটি গাইডলাইনের আওতায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব কিছুর নেতিবাচক পরিস্থিতি বিবেচনার পর নিজেদের প্ল্যাটফর্মে ব্যবস্থা নিয়েছে ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব। দেশটির সেনাবাহিনী পরিচালিত ৫টি চ্যানেল সরিয়ে দিয়েছে তারা। বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি।

চ্যানেলগুলো হলো- স্টেট নেটওয়ার্ক, এমআরটিভি (মিয়ানমার রেডিও এন্ড টেলিভিশন), সেনাবাহিনী পরিচালিত মায়াবতী মিডিয়া, এমডব্লিউডি ভ্যারাইটি এবং এমডব্লিউডি মিয়ানমার। এ বিষয়ে ইউটিউবের এক মুখপাত্র বলেন, ‘আমাদের কমিউনিটি গাইডলাইন এবং প্রযোজ্য আইন অনুযায়ী বেশকিছু চ্যানেল বন্ধ এবং অনেকগুলো ভিডিও সরিয়ে নেয়া হয়েছে।’

এদিকে, ব্যবস্থাপনায় বিপর্যয় ঘটার অজুহাত দেখিয়ে শুক্রবার থেকে মিয়ানমারের সর্বত্র বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

মিয়ানমারে সেনাঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী সামরিক বাহিনীর বিরুদ্ধে বিশ্বব্যাপী একের পর এক নিন্দা, অবরোধ, নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে। রাজনৈতিক নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর দেশটির কূটনীতিকদের বিদ্রোহের পথ আরও প্রশস্ত হচ্ছে।

১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে ব্যাপক গণবিক্ষোভ এবং নাগরিক অসহযোগ আন্দোলন চলছে। বিক্ষোভকারীরা সেনাশাসনের অবসান এবং দেশটির নির্বাচিত নেতাদের মুক্তির দাবি করছেন। আন্তর্জাতিক সম্প্রদায় দেশটির অভ্যুত্থান এবং বিক্ষোভকারীদের ওপর সহিংস নিপীড়নের নিন্দা জানালেও তা উপেক্ষা করছে সেনা সরকার।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা