আন্তর্জাতিক

বিনামূল্যে ৮ জনকে চাঁদে নেবেন এই কোটিপতি

আন্তর্জাতিক ডেস্ক : পৃথিবীতে এমন কোনো মানুষ কি আছে, জিনি চাঁদে যেতে চায় না। মানুষের চাঁদে যাওয়ার স্বপ্ন তো অনেক পুরনো। এই স্বপ্ন সত্যি করতে যাচ্ছে জাপানের এক কোটিপতি। নিজে তো চাঁদে যাচ্ছেনই। সঙ্গে নিয়ে যাচ্ছেন আরো অনেককে।

জাপানের ফ্যাশন মুগল ইউসাকু মায়েজাওয়া এই ব্যক্তি। ২০১৮ সালেই তিনি জানান, চাঁদে তার সঙ্গে নিয়ে যেতে চান আরো কয়েকজনকে। সম্প্রতি তিনি জানান, ২০২৩ সালে চাঁদের উদ্দেশে ছেড়ে যাবে এলন মাস্কের মহাকাশযান প্রতিষ্ঠান স্পেস এক্সের একটি স্পেসক্রাফট। এই বিমানে তিনি তার সঙ্গে যেতে আরো ৮ জনকে আমন্ত্রণ জানিয়েছেন।

এক ভিডিও বার্তায় মায়েজাওয়া জানান, তিনি তার সঙ্গে চন্দ্র অভিযানে যেতে খুঁজছেন আরো ৮ জনকে। এদিকে চন্দ্র অভিযানে যেতে প্রস্তুতি নিচ্ছেন আরেক কোটিপতি শিফট ফোর পেমেন্ট প্লাটফর্মের প্রধান নির্বাহী কর্মকর্তা জারেদ ইসকম্যান। স্পেস ক্রু ড্রাগন স্পেসক্রাফটে তার সঙ্গে যেতে তিনিও খুঁজছেন আরেকজনকে।

মায়েজাওয়া নিজের স্পেস মিশনের নাম দিয়েছেন মিশন মুন। এ নামে আছে একটি পেজ। পেজে আগামী ১৪ মার্চ পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। তার সঙ্গে যেতে আগ্রহীদের দুটি গুণ থাকতে হবে। প্রথমত তাদের মহাকাশে যাওয়ার আগ্রহের পাশাপাশি মানুষ আর সমাজের স্বার্থে কাজ করতে হবে। নিজেদের যাত্রার সময় অন্য ক্রুদের সব ধরনের সহযোগিতা করতে হবে।

এরই মধ্যে ৮ জনকে বেছে নেয়া হয়েছে, যারা মায়েজাওয়ার সঙ্গে চাঁদে যাচ্ছেন। তবে ইউসাকু জানান, তিনি যাদের নিয়ে যাবেন, তাদের তিনি বিনামূল্যে নিয়ে যেতে চান। বাকিদের যাত্রার বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। তবে মায়েজাওয়া জানান, সর্বমোট ১০ থেকে ১২ জন যেতে পারবেন এই স্পেসক্রাফটে। বাকিদের নিজ খরচে যেতে হবে।

ডিয়ার মুন মিশন পুরোটাই স্পেস এক্সের স্টারশিপ রকেটের ওপর নির্ভর করছে। এই রকেট এখনো তৈরি এবং সংস্কার করা হচ্ছে। স্পেস এক্সের অনেক রকেটেরই পরীক্ষামূলক উড্ডয়ন হচ্ছে। স্পেস এক্সের প্রতিষ্ঠাতা এলন মাস্ক বলেন, ২০২৩ সালে স্টারশিপ ফ্লাইট পরিচালনা শুরু করবে। তবে এই এরোস্পেস ইন্ডাস্ট্রির সব প্রকল্পই বেশ ব্যয়বহুল।

যদি মিশন সফল হয়, মায়েজাওয়ার দল পৃথিবীর প্রথম দল হবে, যারা নিজস্ব অর্থায়নে পৃথিবীর কক্ষপথ ঘুরে আসবে। ৬ দিনের এ মিশনে ৩ দিন সময় লাগবে নির্ধারিত স্থানে পৌঁছাতে। স্পেসশিপটি একবার চাঁদের চারপাশ প্রদক্ষিণ করে ফিরে আসবে পৃথিবীতে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা