আন্তর্জাতিক

পম্পেই নগরীতে ঘোড়ার গাড়ি আবিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক: ইতালির ধ্বংসপ্রাপ্ত নগরী পম্পেইয়ে একটি ঘোড়ার গাড়ি আবিষ্কার করেছে দেশটির প্রত্নতত্ত্ব বিভাগ। গাড়িটি দুই হাজার বছর পুরনো। একটি খননকাজ চালানোর সময় নাপেলসের কাছে এটি আবিষ্কৃত হয়। গাড়িটি কাঠ ও লোহা দিয়ে তৈরি। ব্রোঞ্জ দিয়ে সাজানো।

রোববার (২৮ ফেব্রুয়ারি) মার্কিন গণমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদন থেকে জানা যায়, পম্পেইয়ের উত্তরে একটি বসতির ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল। সেখানে আগে তিনটি ঘোড়ার ধ্বংসাবশেষও আবিষ্কৃত হয়েছিল। ঘোড়ার গাড়িটি ওই এলাকাতে থেকে আবিষ্কার করা হয়েছে।

পম্পেইয়ের প্রত্নতত্ত্ব বিভাগ এই আবিষ্কারকে ‘ব্যতিক্রমী আবিষ্কার’ আখ্যা দিয়েছে। তারা জানিয়েছে, এটি একটি স্বতন্ত্র অনুসন্ধান। এখনও পর্যন্ত ইটালিতে এমন আবিষ্কার হয়নি। এটি ইতালিতে সংরক্ষণের জন্য দুর্দান্ত জিনিস হবে।

প্রত্নতত্ত্ব বিভাগ জানিয়েছে, ৭৯ এডি-তে ভিসুভিয়াসের অগ্নুৎপাতে সমস্ত পম্পেই নগরী ধ্বংস হয়েছিল। মনে করা হচ্ছে এই গাড়িটি তখনই ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। এর ছাদ ভেঙে যাওয়ায় গোটা পরিকাঠামো ভেঙে পড়ে। এতদিন পর্যন্ত মাটির নিচে চাপা পড়ে ছিল। গাড়ির চাকাগুলি কাঠের তৈরি। কিন্তু আশ্চর্যের ব্যাপার এতদিন পরও সেগুলি অক্ষত রয়েছে। এর কোন ক্ষতি হয়নি।

গত ৭ জানুয়ারি এই গাড়ির প্রথম খণ্ডটি আবিষ্কার হয়েছিল। প্রত্নতাত্ত্বিকদের ধারণা এটি অনুষ্ঠান বা প্যারেডে ব্যবহার হতো। বিয়েতে নববধূকে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার জন্যেও এই ঘোড়ার গাড়ি ব্যবহার হতো। এর আগে পম্পেইয়ে অনেক ধরণের প্রাচীন গাড়ি আবিষ্কার হয়েছে। সেগুলো থেকে এটির গঠন একটু ভিন্ন।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা