আন্তর্জাতিক

টিকা নিয়ে নার্সকে যা বললেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক: দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস-এ সোমবার (১ মার্চ) সকাল থেকে যেন একটু বেশি উত্তেজনা বিরাজ করছিলো। কারণ এই হাসপাতালটি থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনার টিকা গ্রহণ করবেন।

নরেন্দ্র মোদির মতোে একজন ভিভিআইপি-কে টিকা দেওয়ার দায়িত্ব নিবে কে ? এমন প্রশ্নের পর সোমবার সকালে সেই দায়িত্ব ঠিকঠাকই পালন করেছেন ওই হাসপাতালের নার্স পি নিবেদা। নিবেদার কাছ থেকে প্রতিষেধক নিয়ে মোদি বলেন, ‘লাগা ভি দিয়া ওর পাতা ভি নেহি চালা’ অর্থাৎ ‘টিকা দেওয়া হয়ে গেল! একেবারে বুঝতেই পারিনি।’

Took my first dose of the COVID-19 vaccine at AIIMS. Remarkable how our doctors and scientists have worked in quick...

Posted by Narendra Modi on Sunday, February 28, 2021

প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রশংসিত হয়ে স্বভাবতই উচ্ছ্বসিত নার্স নিবেদা। তিনি বলেন, ‘টিকাকেন্দ্রে ডিউটি পড়েছিল। আজ আমাদের সেখানে ডাকা হয়েছিল। সকালে জানলাম যে, প্রধানমন্ত্রী স্যার আজ আসছেন। প্রধানমন্ত্রী স্যারের সঙ্গে দেখা করে দারুণ লাগছে !’

হাসপাতালটিতে বছর তিনেক ধরে নার্সের কাজ করছেন নিবেদা। দেশ জুড়ে টিকাকরণের দ্বিতীয় পর্বে মোদিকে ভারত বায়োটেকের ‘কোভ্যাক্সিন’ টিকা দেওয়ার দায়িত্বে তার সঙ্গী ছিলেন ওই হাসপাতালের আরেক নার্স রোসাম্মা আলিও।

তবে মোদিকে টিকা দেওয়ার ভার আসে নিবেদার ওপর। টিকা দেওয়ার ফাঁকে প্রধানমন্ত্রীর সঙ্গে টুকটাক কথাবার্তাও সেরে নিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হল? নিবেদা বলেন, ‘আমরা কোথাকার বাসিন্দা, তা জানতে চাইলেন প্রধানমন্ত্রী।’

মোদির টিকাদানের সময় ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বাসিন্দা ও নার্স নিবেদার সঙ্গে আগাগোড়াই ছিলেন কেরালার বাসিন্দা রোসাম্মা। মোদির মতো ব্যক্তিকে টিকা দেওয়ার ঘোর যেন কাটছেই না তাদের। রোসাম্মার বলেন, ‘কী যে ভাল লাগছিল! টিকা নেওয়ার সময় স্যারও (মোদি) বেশ সহজ-স্বাভাবিক ছিলেন।’

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা