আন্তর্জাতিক

৭৫ শতাংশ ভ্যাকসিন ১০ দেশের দখলে : গুতেরেস

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী করোনাভাইরাসের ভ্যাকসিন যেভাবে বিতরণ করা হচ্ছে তার কড়া সমালোচনা করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এখন পর্যন্ত মোট ৭৫ শতাংশ ভ্যাকসিন মাত্র ১০ দেশের দখলে রয়েছে। ভ্যাকসিনের এই বণ্টনকে ‘চরম অসম ও অন্যায্য’ বলে উল্লেখ করেছেন গুতেরেস।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক উচ্চ পর্যায়ের বৈঠকে গুতেরেস বলেন, ১৩০টি দেশ এক ডোজ ভ্যাকসিনও পায়নি। তিনি বলেন, ‘এই কঠিন মূহূর্তে ভ্যাকসিন সমতাই বিশ্ব সম্প্রদায়ের জন্য সবচেয়ে বড় পরীক্ষা।’

সকল দেশে ভ্যাকসিনের ন্যায্য বণ্টন নিশ্চিতের জন্য সংশ্লিষ্টদের নিয়ে জরুরি ভিত্তিতে একটি বৈশ্বিক ভ্যাকসিন প্রয়োগ পরিকল্পনার আহ্বান জানিয়েছেন গুতেরেস। এতে বিজ্ঞানী, ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান ও অর্থ প্রদানকারীরা অন্তর্ভুক্ত থাকবেন।

জি-২০ জোটের বিশ্বের শীর্ষ অর্থনৈতিক শক্তিধর দেশগুলোর প্রতি একটি জরুরি টাস্ক ফোর্স গঠনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এই টাস্ক ফোর্স ফার্মাসিউটিক্যালস কোম্পানি, গুরুতপূর্ণ শিল্প ও প্রতিষ্ঠানগুলোকে একত্রিত করবে।

গত শুক্রবার এক বৈঠকে গুতেরেস বলেছিলেন, শীর্ষ ৭ অর্থনৈতিক শক্তিধর দেশের জোট জি-৭ প্রয়োজনীয় অর্থনৈতিক যোগানের উৎসগুলোকে একত্রিত করতে পারে।

গত মঙ্গলবার মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মারসেলো এবরার্দ জানান, নিরাপত্তা পরিষদের বৈঠকে মেক্সিকো সকল দেশের জন্য ভ্যাকসিনের সম বণ্টনের ব্যাপারে গুরুত্ব আরোপ করবেন।

তিনি সমালোচনা করে বলেন, যেসব দেশে ভ্যাকসিন উৎপাদন করা হচ্ছে সেসব দেশে ভ্যাকসিন প্রয়োগের হার অনেক বেশি, অথচ দক্ষিণ আমেরিকার দেশগুলো ভ্যাকসিন পেতে হিমশিম খাচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর জন্য ভ্যাকসিন কেনা ও সরবরাহের পরিকল্পনা করেছে। কোভ্যাক্স নামের এই উদ্যোগে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু করার লক্ষ্য অর্জনে ইতোমধ্যেই ব্যর্থ হয়েছে সংস্থাটি।

কোভ্যাক্সের আশায় বসে না থেকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেশ কিছু উন্নয়নশীল দেশ বেসরকারিভাবে ভ্যাকসিন কেনার চুক্তিতে স্বাক্ষর করেছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা